Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টি-শার্টের উপর ব্রা পরেছেন! নেহার এমন ফ্যাশন দেখে লোকজন বলছে, 'নিজেকে আয়নায় দেখেননি নাকি?'

নেহার এই নতুন ফ্যাশন এক্সপেরিমেন্ট ভালভাবে নেননি অনেক নেটিজেন। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বইছে। কেউ কেউ তাঁকে সরাসরি ‘নতুন উরফি জাভেদ’ বলে মন্তব্য করেছেন। 

টি-শার্টের উপর ব্রা পরেছেন! নেহার এমন ফ্যাশন দেখে লোকজন বলছে, 'নিজেকে আয়নায় দেখেননি নাকি?'

নেহা কক্কর

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 8 July 2025 18:16

দ্য ওয়াল ব্যুরো: গান গাওয়ার পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স নিয়েও চর্চায় থাকেন গায়িকা নেহা কক্কর। কিন্তু সম্প্রতি বেঙ্গালুরু কনসার্টের আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একাধিক ছবি ঘিরে বিস্মিত অনুরাগীরা। এই ছবিগুলিতে নেহাকে দেখা গিয়েছে অফ-হোয়াইট টি-শার্টের উপর নীল রঙের ব্রা এবং একসঙ্গে দুইটি ট্র্যাকপ্যান্ট পরে থাকতে—একটি নীল, তার উপর অফ-হোয়াইট আরেকটি।

নেহার এই নতুন ফ্যাশন এক্সপেরিমেন্ট ভালভাবে নেননি অনেক নেটিজেন। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বইছে। কেউ কেউ তাঁকে সরাসরি ‘নতুন উরফি জাভেদ’ বলে মন্তব্য করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “নিজেকে আয়নায় দেখেনি নাকি?” আরেকজনের বক্তব্য, “বাবা রে, মাথাটা গেছে।” কেউ বলছেন, “ভাই, এর গরম লাগে না?” আবার কারও মন্তব্য, “উরফি জাভেদ লাইট! সব কিছুতেই ভাবেন নিজেকে কিউট লাগছে।”

এটাই প্রথমবার নয়, চলতি বছর একাধিক বিতর্কে জড়িয়েছেন নেহা কক্কর। অস্ট্রেলিয়ার মেলবোর্ন কনসার্টে প্রায় চার ঘণ্টা দেরিতে পৌঁছন তিনি। দর্শকদের একাংশ স্লোগান তোলেন, “গো ব্যাক টু ইন্ডিয়া”। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, স্টেজে উঠে কান্না করলেও, সেখানেও তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়।

পরে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে নেহা জানান, আয়োজকরাই দায়ী। তাঁর দাবি, এয়ারপোর্টে পৌঁছনোর পর কোনও গাড়ি ছিল না, হোটেলের বুকিংও ঠিক ছিল না—এই কারণেই নাকি এত দেরি হয়েছে। তবে আয়োজকের পালটা দাবি, কম ভিড় দেখে পারফর্ম করতে চাইছিলেন না গায়িকা। অর্থনৈতিক লেনদেন নিয়েও কিছু জটিলতা তৈরি হয়েছিল বলে অভিযোগ।
 


```