Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Oscars 2026: অস্কারের দৌড়ে আরও একধাপ এগোল ভারত! 'ফিচার ফিল্ম' বিভাগে শর্টলিস্টেড কেজো-র 'হোমবাউন্ড'

আন্তর্জাতিক চলচ্চিত্র মহলেও ‘হোমবাউন্ড’ বিশেষ নজর কাড়ে। ছবিটির প্রিমিয়ার হয় কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্টেন রিগার্ড’ বিভাগে। এরপর 'টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে' প্রদর্শিত হয় এই ছবি

Oscars 2026: অস্কারের দৌড়ে আরও একধাপ এগোল ভারত! 'ফিচার ফিল্ম' বিভাগে শর্টলিস্টেড কেজো-র 'হোমবাউন্ড'

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 December 2025 15:15

দ্য ওয়াল ব্যুরো: অস্কারের দৌড়ে আরও এক ধাপ এগোল ভারতীয় সিনেমা (Indian Cinema at Oscars 2026)। পরিচালক নীরজ ঘায়ওয়ানের ছবি ‘হোমবাউন্ড’ (Homebound) জায়গা করে নিল ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের 'ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' বিভাগের শর্টলিস্টে। প্রাথমিক ভোটিং পর্ব পেরিয়ে ছবিটি এখন রয়েছে সেরা ১৫টি ছবির তালিকায়। অস্কার ২০২৬-এর চূড়ান্ত মনোনয়নের দৌড়ে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে ‘হোমবাউন্ড’-এর সম্ভাবনা আরও জোরাল হল।

নীরজ ঘায়ওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ (Indian Film Homebound) আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। এবার সেই যাত্রায় যুক্ত হল অস্কারের মতো বড় মাইলফলক। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMPAS) জানিয়েছে, প্রাথমিক ভোটিংয়ের পর ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ১৫টি ছবিকে শর্টলিস্ট করা হয়েছে। এই তালিকাতেই রয়েছে ভারতকে প্রতিনিধিত্ব করা ছবি ‘হোমবাউন্ড’।

ছবিটির প্রযোজনা সংস্থা 'ধর্মা প্রোডাকশনস' (Dharma Productions) ইনস্টাগ্রামে এই সুখবর শেয়ার করেছে। পোস্টে লিখেছে, “৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে শর্টলিস্ট হওয়ায় আমরা কৃতজ্ঞ। সারা বিশ্ব থেকে যে ভালবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ।”

অ্যাকাডেমি জানিয়েছে, পরবর্তী ধাপে ভোটিংয়ে অংশ নেওয়ার আগে শর্টলিস্টে থাকা ১৫টি ছবিই সম্পূর্ণ দেখতে হবে। সেই ভোটের ভিত্তিতেই ঠিক হবে চূড়ান্ত মনোনীত ছবিগুলির নাম।

‘হোমবাউন্ড’ ছবির গল্প শৈশবের দুই বন্ধু শোয়েব ও চন্দন-কে ঘিরে। তাঁদের দু’জনেরই স্বপ্ন এক, পুলিশে যোগ দেওয়া। সেই স্বপ্ন কীভাবে তাঁদের ভবিষ্যৎকে গড়ে তোলে এবং জীবনের নানা বাঁকে তাদের সম্পর্ক কীভাবে বদলায়, সেটাই ছবির মূল বিষয়। শোয়েব ও চন্দনের চরিত্রে অভিনয় করেছেন ইশান খট্টর (Ishan Khattar) এবং বিশাল জেঠওয়া (Vishal Jethwa)। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জাহ্নবী কাপুরকে, যাঁর উপস্থিতি গল্পের আবেগকে আরও গভীর করেছে।

২০২৫ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র মহলেও ‘হোমবাউন্ড’ বিশেষ নজর কাড়ে। ছবিটির প্রিমিয়ার হয় কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্টেন রিগার্ড’ বিভাগে। এরপর 'টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে' প্রদর্শিত হয় এই ছবি, যেখানে এটি 'ইন্টারন্যাশনাল অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ডে দ্বিতীয় রানার্স-আপ' হিসেবে নির্বাচিত হয়।

ছবিটির প্রযোজক করণ জোহর (Karan Johar), আদর পুনাওয়ালা এবং অপূর্ব মেহতা। সহ-প্রযোজক মারিজ ডি’সুজা ও মেলিটা তোসকান দু প্লঁতিয়ে। এছাড়াও এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে রয়েছেন হলিউড কিংবদন্তী মার্টিন স্করসেজ়ে এবং প্রবীণ খৈরনার।

সব মিলিয়ে ‘হোমবাউন্ড’-এর এই সাফল্য ভারতীয় সিনেমার জন্য এক বড় গর্বের মুহূর্ত। এখন দেখার, অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় ছবিটি জায়গা করে নিতে পারে কি না।


```