Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'ও যা করেছে...', মৃত্যুর পরেও প্রীতিশকে ক্ষমা নয়, বিস্ফোরক নীনা গুপ্ত 

কোনও শোকপ্রকাশ নয়, মৃত্যুর পর শান্তিও নয়-- এমনটাই নিদান নীনার। কেন এত ক্ষিপ্ত অভিনেত্রী?

'ও যা করেছে...', মৃত্যুর পরেও প্রীতিশকে ক্ষমা নয়, বিস্ফোরক নীনা গুপ্ত 

কী ঘটে তাঁদের মধ্যে?

শেষ আপডেট: 9 January 2025 22:05

বুধবারই প্রয়াত হয়েছেন সাংবাদিক-চলচ্চিত্র নির্মাতা প্রীতিশ নন্দী। তাঁর মৃত্যু নিয়ে যখন চারিদিকে শোক প্রকাশ করছেন তারকা থেকে সাধারণ, ঠিক তখনই বোমা ফাটালেন নীনা গুপ্ত। কোনও শোকপ্রকাশ নয়, মৃত্যুর পর শান্তিও নয়-- এমনটাই নিদান নীনার। কেন এত ক্ষিপ্ত অভিনেত্রী? উত্তর লুকিয়ে অতীতে। 

প্রীতিশের সঙ্গে কাটানো সময়ের কথা মনে করে একটি পোস্ট করেছিলেন অভিনেতা অনুপম খের। লিখেছিলেন, তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ অবদান প্রীতিশের।

Neena ss

আর ওই পোস্টেরই কমেন্টবক্সে নীনা লেখেন, "আপনি জানেন ও আমার সঙ্গে কী করেছে? ওকে আমি সকলের সামনে ****(লেখার অযোগ্য) বলতে বাধ্য হয়েছি। আমার মেয়ে মাসাবার বার্থ সার্টিফিকেট চুরি করে। তারপর তা ছেপে দেয়।"

এখানেই না থেমে নীনা আরও লেখেন, "তাই ওর শান্তিতে ঘুমোনো কোনও দরকার নেই। আমি যা বলছি, তার প্রমাণও আছে আমার কাছে।" 

ভিভ রিচার্ডস ও নীনা গুপ্তার 'লাভ চাইল্ড' মাসাবা। কোনওদিনও বিয়ে করেননি ক্রিকেট তারকা ভিভ ও নীনা। ভারতে এসেছিলেন, নীনার প্রেমে পড়েন, নীনা গর্ভবতী হন। সে সময় দাঁড়িয়ে এই ঘটনা ছিল আলোচনার। আর সেই খবরই 'ফাঁস' করেন প্রীতিশ, দাবি নীনার। তাই এত বছর কেটে গেলেও প্রীতিশকে ক্ষমা করতে পারেননি নীনা, মৃত্যুর পরেও রয়েছে ক্ষোভ। 


```