Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬৬-তে মা হচ্ছেন নীনা গুপ্তা? বিজয়-রশ্মিকার রিসেপশনে যেতেই জল্পনা তুঙ্গে

বিজয় ও রশ্মিকার রিসেপশন অনুষ্ঠানে নীনা গুপ্তার উপস্থিতির পরই সমাজমাধ্যমে ছড়িয়েছে নতুন জল্পনা।

৬৬-তে মা হচ্ছেন নীনা গুপ্তা? বিজয়-রশ্মিকার রিসেপশনে যেতেই জল্পনা তুঙ্গে

নীনা গুপ্তা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 March 2026 13:00

দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত জীবন হোক বা ফ্যাশন আইকন—সব ক্ষেত্রেই নিজের সাহসী সিদ্ধান্তের জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছেন নীনা গুপ্তা (Neena Gupta)। ক্যারিবিয়ান ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কের সময় কিশোরী বয়সেই অন্তঃসত্ত্বা হওয়া, সেই নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়া, বলিউডে একসময় কোণঠাসা হয়ে যাওয়া, সব বাধা পেরিয়েও ‘সিঙ্গল মাদার’ হিসেবে এক অনন্য উদাহরণ তৈরি করেছিলেন তিনি। বরাবরই নিজের মতো করে জীবনকে বেছে নিয়েছেন এই প্রবীণ অভিনেত্রী। আর এবার নতুন করে তাঁকে ঘিরে শুরু হয়েছে আরেক গুঞ্জন, ৬৬ বছর বয়সে নাকি আবারও মাতৃত্বের স্বাদ (pregnancy rumours) পেতে চলেছেন নীনা!

আসলে এই জল্পনার সূত্রপাত হয়েছে সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁর উপস্থিতিকে ঘিরে। সাজপোশাকে আভিজাত্যের ছাপ থাকলেও নেটিজেনদের নজর গিয়েছে অভিনেত্রীর সামান্য স্ফীত পেটের দিকে। আর তা নিয়েই শুরু হয়েছে নানা জল্পনা।

গত বুধবার, ৪ মার্চ, বিজয় ও রশ্মিকার রিসেপশন অনুষ্ঠানে যোগ দিতে হায়দরাবাদে গিয়েছিলেন নীনা গুপ্তা। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি ও তাঁর স্বামী বিবেক মেহেরা। ওই অনুষ্ঠানে কন্যা মাসাবা গুপ্তার ডিজাইন করা সাদা শাড়িতে নজর কাড়েন নীনা। বিজয়-রশ্মিকার সঙ্গে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজও দিতে দেখা যায় তাঁদের। সেই রিসেপশন থেকেই অভিনেত্রীর বেশ কিছু ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

Neena Gupta

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নীনার পরনে রয়েছে হল্টারনেক ব্লাউজ ও সোনালি কাজ করা সাদা সিল্কের শাড়ি। ভিডিওতে তাঁকে শাড়ির আঁচল দিয়ে পেট ঢাকার চেষ্টা করতে দেখা যায়। পাশাপাশি এক হাত পেটের উপর রাখা অবস্থায় হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি। আর এই দৃশ্য দেখেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা—৬৬ বছর বয়সে কি তবে মা হতে চলেছেন নীনা গুপ্তা?

তবে এই সব গুঞ্জন বা সমালোচনার দিকে যে অভিনেত্রীর তেমন কোনও ভ্রুক্ষেপ নেই, সেটাও স্পষ্ট। বরাবরের মতোই নিজের জীবনযাপন নিয়ে ব্যস্ত তিনি। তাঁর সমাজমাধ্যমের প্রোফাইলে চোখ রাখলেই দেখা যায়, কখনও তিনি যোগব্যায়ামে মগ্ন, কখনও আবার বন্ধুদের সঙ্গে থিয়েটার দেখতে গিয়েছেন। সম্প্রতি মেয়ে মাসাবার ডিজাইন করা শাড়ি পরেও কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। সব মিলিয়ে গুঞ্জনকে গুরুত্ব না দিয়ে নিজের ছন্দেই জীবন কাটাচ্ছেন নীনা গুপ্তা।


```