Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

‘বাচ্চা কালো হলে বলিস, বাবা আমি’, নীনার গর্ভে ভিভের সন্তান বাড়ছে জানতেন কৌশিক

দ্য ওয়াল ব্যুরো: মার্চ মাসের গোড়ার দিকেই বলিউডের অন্যতম সতীশ কৌশিক (Satish Kaushik) প্রয়াত হন। এবার তাঁর জন্মদিনে অনিল কাপুর, অনুপম খের এবং নীনা গুপ্তা মগ্ন হলেন স্মৃতিচারণে। এই তিনজন সতীশের বন্ধু তালিকায় ছিলেন একেবারে প্রথমের দিকেই। অন

‘বাচ্চা কালো হলে বলিস, বাবা আমি’, নীনার গর্ভে ভিভের সন্তান বাড়ছে জানতেন কৌশিক

শেষ আপডেট: 30 April 2023 16:02

দ্য ওয়াল ব্যুরো: মার্চ মাসের গোড়ার দিকেই বলিউডের অন্যতম সতীশ কৌশিক (Satish Kaushik) প্রয়াত হন। এবার তাঁর জন্মদিনে অনিল কাপুর, অনুপম খের এবং নীনা গুপ্তা মগ্ন হলেন স্মৃতিচারণে। এই তিনজন সতীশের বন্ধু তালিকায় ছিলেন একেবারে প্রথমের দিকেই।

অনুপম খের ছিলেন ইন্ডাস্ট্রিতে সতীশের অন্যতম বন্ধু। তিনিই এক গানে আড্ডায় ভরা সন্ধার আয়োজন করেন প্রয়াত বন্ধুর স্মরণে। সেখানেই উঠে এল অনেক অজানা কথা। অভিনেত্রী নীনা গুপ্তা (Neena Gupta on Controversial Pregnancy) জানালেন তাঁর সঙ্গে সতীশের নানা স্মৃতি।

নীনার কথায়, সতীশ তাঁকে ন্যান্সি বলে ডাকতেন এবং তিনি কৌশিকান বলে ডাকতেন। তাস খেলার সময়ে সতীশ কৌশিকের থেকে বেশি সিরিয়াস আর কেউ ছিল না। নীনা জানান দুজনে ভাল বন্ধু হলেও দুজনের যে নিয়মিত দেখা হতো এমন নয়। মাঝে কয়েক বছর দেখাই হয়নি তাঁদের। পরিচালকের পছন্দের জঁর কৌতুক ছবি হলেও তিনি মোটেই বিশেষ হাসিখুশি ছিলেন না। বরং নীনা তাঁকে বরাবর সিরিয়াসই দেখেছেন।

নীনা বলেন, 'মান্ডি সিনেমার শ্যুটের সময়ে আমাদের দু’মাসের জন্য গিয়ে থাকতে হয়েছিল। ঘুরিয়ে ফিরিয়ে সবার শট দেওয়ার সময় আসত। মাঝে অনেকটা অবসর সময় থাকত। তখন তাস খেলা চলত।'

নীনা যখন অন্তঃস্বত্ত্বা সেই সময়ে একজন পরম বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছিলেন সতীশ। আগত সন্তানের ভবিষ্যৎ কী হবে অথবা সমাজ কী বলবে সেই চিন্তায় প্রায়ই গ্রাস করতো অভিনেত্রীকে। সেই সময়ই একদিন সতীশ বলেন, তিনি যেন সকলকে বলেন যে সতীশই তাঁর সন্তানের বাবা। এরকম ভাবনাও যে কেউ ভাবতে পারে তা কল্পনারও অতীত ছিল নীনার।

নীনার কথায়, 'আমি যখন প্রেগন্যান্ট ছিলাম, তখন খুব ভয়ে ছিলাম। উৎকণ্ঠা ছিল, আমার ভবিষ্যৎ কী হবে? আমার সন্তানের ভবিষ্যৎ কী হবে? লোকে কী বলবে? একদিন এসব ভাবতে ভাবতেই কান্নাকাটি করছিলাম। সতীশ জানত, আমার পেটে যে সন্তান, তার বাবা কে। ও এসে বলল, ন্যান্সি চিন্তা করিস না। তোর বাচ্চার রঙ কালো হলে সবাইকে বলে দেব আমিই বাবা।'

প্রসঙ্গত, কাগজ ২ ছবির শ্যুটিংয়ের সময়ে দুজনের মধ্যে অনেকবার ডিনারের পরিকল্পনা হয়েছিল এমনও জানান অভিনেত্রী। তবে, সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। বন্ধুর প্রয়ানে সেই অসফল পরিকল্পনা নিয়েও আফসোস থেকে গেছে তাঁর, বললেন নীনা। আজও কৌশিকানকে মিস করেন তাঁর ন্যান্সি, স্পষ্ট অভিনেত্রীর শেষ কথায়।

গান ছাড়ছেন সারেগামাপা-র সৌম্য! এবার ধর্ষণের অভিযোগ তুলেছেন প্রাক্তন স্ত্রী


```