Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মেয়েকে লিভ ইন করতে বারণ করেছিলেন নীনা, পরে অনুতপ্ত হন

দ্য ওয়াল ব্যুরো: লিভ ইন বিষয়টা ২০২৩ সালে দাঁড়িয়ে মানুষের মেনে নেওয়া যতটা সহজ, আজ থেকে প্রায় ৪০ বছর আগে অতটা সোজা ছিল না। ফলে, সেই সময়ে ভিভ-নীনার লিভ ইন সম্পর্ক নিয়ে তুমুল তোলপাড় হয়েছিল সংবাদ মাধ্যমে। সেই সময়ে আজকের মতো সোশ্যাল মিডিয়া থাকলে

মেয়েকে লিভ ইন করতে বারণ করেছিলেন নীনা, পরে অনুতপ্ত হন

শেষ আপডেট: 1 September 2023 09:27

দ্য ওয়াল ব্যুরো: লিভ ইন বিষয়টা ২০২৩ সালে দাঁড়িয়ে মানুষের মেনে নেওয়া যতটা সহজ, আজ থেকে প্রায় ৪০ বছর আগে অতটা সোজা ছিল না। ফলে, সেই সময়ে ভিভ-নীনার লিভ ইন সম্পর্ক নিয়ে তুমুল তোলপাড় হয়েছিল সংবাদ মাধ্যমে। সেই সময়ে আজকের মতো সোশ্যাল মিডিয়া থাকলে হয়তো ভাইরাল হয়ে যেত ভিভ-নীনার প্রেমের কাহিনী। পরবর্তী কালে নীনা (Neena Gupta blamed) একাই মানুষ করেন মেয়ে মাসাবাকে (Masaba Gupta)।

সেই সময়ে নীনার লিভ ইন সম্পর্কে চলার পথটা অতটাও মসৃণ ছিল না (Neena Gupta blamed herself)।

সম্ভবত নিজের অভিজ্ঞতার কারণেই মেয়ে মাসাবাকে লিভ ইন সম্পর্কে যেতে বারণ করেছিলেন অভিনেত্রী। মায়ের কথা মেনেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন মাসাবা। তবে সেই বিয়ে টেকেনি মাসাবার। প্রথম স্বামীর সঙ্গে বিয়ের দু'বছরের মধ্যেই বিচ্ছেদ হয় মাসাবার। সেই সময়ে তাঁর থেকেও বেশি ভেঙে পড়েছিলেন মা নীনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানান মাসাবা।

ডিজাইনার হিসেবে সারা পৃথিবীতে সুনাম রয়েছে মাসাবার। তবে প্রথম বিয়ে মাত্র ২৮ বছরেই ভেঙেছিল অভিনেত্রীর। পরিচালক মধু মান্তেনার সঙ্গে মাসাবার বিয়ে হয়েছিল ২০১৭ সালে। ২০১৯ সালে বিচ্ছেদ হয় দু'জনের। সেই সময়ে মেয়ের বিয়ে ভাঙার জন্য পরোক্ষে নিজেকেই দায়ী করেছিলেন নীনা। বলেছিলেন, 'আমি একজন খারাপ মা'। মাসাবার কথায়, মধুকে বিয়ের আগে তাঁর সঙ্গে লিভ ইন সম্পর্কে যেতে চেয়েছিলেন তিনি, তবে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া নীনা লিভ ইন করতে বারণ করেছিলেন মাসাবাকে।

নীনা মাসাবাকে বলেছিলেন 'যারা বিয়ের বন্ধনে জড়ায়না তাঁদের সহজে ছেড়ে যায় সঙ্গী বা সঙ্গিনীরা। ফলে লিভ ইন সম্পর্কের চেয়ে বিয়েই শ্রেয়।' তবে পরবর্তীকালে তাঁর সেই সিদ্ধান্ত যে ভুল তা বুঝেই তীব্র অনুশোচনায় ভুগেছিলেন 'পঞ্চায়েত' অভিনেত্রী। মেয়ের জীবন তাঁর জন্যই নষ্ট হয়েছে এমনটাই তাঁর মনে হয়েছিল মাসাবার বিচ্ছেদের পর। মেয়েকে বলেছিলেন, 'তুমি যখন লিভ ইন সম্পর্কে যেতে চেয়েছিলে আমি তখন তা হতে দিইনি, সেই কারণে তোমার বিচ্ছেদের জন্য আমিই দায়ী।' নীনা আফসোসের সুরে বলেছিলেন, আমি যদি সেই সময়ে তোমাদের সমস্যাগুলো নিজেদের মধ্যে লিভ ইনের মাধ্যমে মিটিয়ে নেওয়ার কথা বলতাম তবে হয়তো এত তাড়াতাড়ি বিচ্ছেদ হত না।'

তবে মাসাবা নিজে তাঁর মা-কে দায়ী করেন না বিচ্ছেদের জন্য। 'সেই সময়ে চারপাশে সকলে বিয়ে করছিলেন, সেই কারণেই আমারও মনে হয়েছিল বিয়ে সেরে নেওয়া উচিত। ফলে, আমার দিক দিয়েও একপ্রকার তাড়াহুড়ো হয়েছিল সিদ্ধান্ত নিতে', মন্তব্য মাসাবার।

রাখিতে জাঙ্ক জুয়েলারির ছোঁয়ায় মন ভোলালেন ছাত্রী, দেখুন ভিডিও


```