Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নীল-তৃণার ডিভোর্স? দীর্ঘদিনের গুঞ্জনে ইঙ্গিতবাহী মন্তব্য কাছের মানুষের, সামনে এল সবটা

 দীর্ঘদিন ধরে নীল এবং তৃণাকে একসঙ্গে দেখা যাচ্ছে না। কোনও অনুষ্ঠান, পারিবারিক জমায়েত কিংবা সমাজমাধ্যম— কোথাও সেভাবে তাঁদের যুগলবন্দি চোখে পড়েনি। 

 নীল-তৃণার ডিভোর্স? দীর্ঘদিনের গুঞ্জনে ইঙ্গিতবাহী মন্তব্য কাছের মানুষের, সামনে এল সবটা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 16 December 2025 17:05

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় গুঞ্জনের বাজার নতুন নয়। কিন্তু কোনও তারকা দম্পতিকে ঘিরে যখন সেই গুঞ্জন দীর্ঘদিন ধরে ঘুরপাক খায়, তখন তা নিয়ে আলোচনা আরও তীব্র হয়। তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা নীল ভট্টাচার্যকে ঘিরে। বেশ কিছুদিন ধরেই তাঁদের ডিভোর্সের জল্পনা শোনা যাচ্ছিল। সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় সেই গুঞ্জন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

কী সেই কারণ? দীর্ঘদিন ধরে নীল এবং তৃণাকে একসঙ্গে দেখা যাচ্ছে না। কোনও অনুষ্ঠান, পারিবারিক জমায়েত কিংবা সমাজমাধ্যম— কোথাও সেভাবে তাঁদের যুগলবন্দি চোখে পড়েনি। আগে যেখানে প্রায়শই একে অপরের ছবি, ভিডিও কিংবা কাজের আপডেট ভাগ করে নিতেন, সেখানে এখন সেই সবই অনুপস্থিত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি সত্যিই সম্পর্কে চিড় ধরেছে?

এই জল্পনা আরও জোরালো হয় যখন একাধিকবার ডিভোর্স প্রসঙ্গে প্রশ্ন করা হলেও নীল বা তৃণা কেউই সরাসরি উত্তর দেননি। এড়িয়ে যাওয়া, নীরবতা—সব মিলিয়ে অনুরাগীদের মনে ধোঁয়াশা তৈরি হয়েছে।

তবে এই পরিস্থিতিতে আচমকাই গুঞ্জনে জল ঢালল এক সমাজমাধ্যম পোস্ট। তৃণার পর্দার মেয়ে আয়ুশ্রী মুখোপাধ্যায় নীল এবং তৃণার সঙ্গে একটি ছবি পোস্ট করে সরাসরি গুজব বন্ধের বার্তা দিলেন। সেই পোস্টে আয়ুশ্রী লেখেন, অনেক নেগেটিভ পোস্ট দেখার পরেই তিনি এই কথা লিখছেন। ছবিতে তাঁর পাশে রয়েছেন তাঁর ‘রিল মাম্মি’ তৃণা এবং তৃণার ‘রিয়েল হাজবেন্ড’ নীল। সঙ্গে অনুরোধ—"দয়া করে গুজব ছড়াবেন না, ভাল খবর ছড়ান, গুজবে কান দেওয়া উচিত নয়।"

সেই পোস্টে লাইক করেছেন তৃণা সাহা নিজেও। ফলে অনেকের কাছেই বিষয়টি ইঙ্গিতপূর্ণ বলে মনে হচ্ছে। ভালবেসে বিয়ে করেছিলেন নীল-তৃণা। ঘটা করে অনুষ্ঠিত হয়েছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। হাজির ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আগামী দিনে তাঁদের সম্পর্ক কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার।


```