Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গান বিতর্কে সরব জাতীয় মানবাধিকার কমিশন, মিলল সমস্ত প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলার নির্দেশ

বিতর্কের জল বহুদূর গড়াতেই তা নজর এড়াল না মানবাধিকার কমিশনের। পরিস্থিতি জটিল হতেই জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission (NHRC)) সরাসরি হস্তক্ষেপ করে ছবির নির্মাতাদের নোটিস পাঠিয়েছে। কমিশনের পক্ষ থেকে ওই গানটি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে।

গান বিতর্কে সরব জাতীয় মানবাধিকার কমিশন, মিলল সমস্ত প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলার নির্দেশ

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 17 March 2026 13:15

দ্য ওয়াল ব্যুরো: কন্নড় ছবি কেডি-দ্য ডেভিল (KD - The Devil) ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। সোমবার থেকেই এই ছবির গান ঘিরে সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়। ‘সারকে চুনর তেরি সারকে’ (Sarke Chunar Teri Sarke) গান মুক্তির পরই তার ‘অশালীন’ ও ‘কটূক্তিপূর্ণ ইঙ্গিতপূর্ণ’ লিরিক্স এবং ভিজ্যুয়াল নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় নির্মাতাদের। এবার মঙ্গলবার কড়া নির্দেশ মিলল মানবাধিকার কমিশনের পক্ষ থেকে।

বিতর্কের জল বহুদূর গড়াতেই তা নজর এড়াল না মানবাধিকার কমিশনের। পরিস্থিতি জটিল হতেই জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission (NHRC)) সরাসরি হস্তক্ষেপ করে ছবির নির্মাতাদের নোটিস পাঠিয়েছে। কমিশনের পক্ষ থেকে ওই গানটি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। এই গানে নজর কেড়েছিলেন অভিনেত্রী নোরা ফাতেহি (Nora Fatehi) এবং বলিউড তারকা  সঞ্জয় দত্ত (Sanjay Dutt)।

গানটি ইউটিউবে মুক্তির পর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। অভিযোগ ওঠে, গানটির ভাষা ও উপস্থাপনা অত্যন্ত অশালীন এবং জনসমক্ষে প্রদর্শনের জন্য উপযুক্ত নয়। বিশেষ করে যাঁরা প্রাপ্ত্যবয়ষ্ক নয়, তাদের  উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন অনেকেই।

কী আর্জি জানানো হয়?

একটি রিপোর্ট অনুযায়ী, আইনজীবী ও সমাজকর্মী ভিনিত জিন্দাল (Vineet Jindal) দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগে বলা হয়েছে, গানটির লিরিক্স ‘যৌন ইঙ্গিতপূর্ণ ও অশালীন’, যা সমাজে খারাপ প্রভাব ফেলতে পারে। তিনি এই গানের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন এবং দ্রুত গানটি সরিয়ে ফেলার অনুরোধ করেছেন।

উল্লেখযোগ্যভাবে, বিতর্ক চরমে পৌঁছানোর পর নির্মাতারা ইউটিউব থেকে গানটির হিন্দি ও কন্নড়—দুই সংস্করণই সরিয়ে নিয়েছেন। তবে এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনও বিবৃতি প্রকাশ্যে আনা হয়নি।

ছবিটি পরিচালনা করেছেন প্রেম (Prem)। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ধ্রুব সারজা (Dhruva Sarja) ও সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। কেডি দ্য ডেভিল‘KD - The Devil’ একটি পিরিয়ড ড্রামা। যার এই গান মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হয়। মাত্র তিনদিনের মাথায় প্রায় ৪০ লক্ষের কাছে পৌঁছায় ভিউ। বর্তমানে সেই গান সরিয়ে ফেলা হয়েছে। তবে এখন দেখার, পরবর্তীতে গানের কথাগুলো পাল্টে তা পুনরায় রিলিজ করা হয়, নাকি তা পুরোপুরি সরিয়ে ফেলা হয় ছবি থেকে। 
 


```