Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শাহরুখের অভিনয় খুবই বিরক্তিকর, কিন্তু অক্ষয় এক কথায় অসাধারণ: নাসিরুদ্দিন শাহ

বলিউডের কিং খান শাহরুখ ও খিলাড়ি অক্ষয়কে নিয়ে খোলামেলা মত প্রকাশ করলেন নাসিরুদ্দিন শাহ। পুরনো সাক্ষাৎকারে তিনি বলেন, শাহরুখের অভিনয় এখন ‘বিরক্তিকর’, তবে অক্ষয় কুমার এক কথায় অসাধারণ।

 

শাহরুখের অভিনয় খুবই বিরক্তিকর, কিন্তু অক্ষয় এক কথায় অসাধারণ: নাসিরুদ্দিন শাহ

অক্ষয় কুমার, শাহরুখ খান ও নাসিরুদ্দিন শাহ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 October 2025 23:25

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমার অন্যতম দক্ষ ও অভিজ্ঞ অভিনেতা নাসিরুদ্দিন শাহ সহকর্মীদের নিয়ে বিভিন্ন অকপট মন্তব্য করার জন্য প্রায়শই শিরোনামে থাকেন। রাজেশ খান্না, দিলীপ কুমার এবং অমিতাভ বচ্চনের মতো তারকাদের নিয়ে তাঁর মন্তব্যগুলি নিয়ে অতীতে বহুবার আলোচনা হয়েছে। এবার তাঁর একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলিউড তারকাদের অভিনয় প্রতিভা নিয়ে কথা বলেছেন।

সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি খান, কুমার বা দেবগন-এর মতো জনপ্রিয় তারকাদের সিনেমা দেখেন কিনা এবং তাঁদের অভিনয় প্রতিভাকে তিনি প্রশংসা করেন কিনা। এর জবাবে নাসিরুদ্দিন অকপটে বলেন, "না, আমি তাঁদের সিনেমা দেখার চেষ্টাও করি না। আমি তাঁদের অনেকের সঙ্গেই কাজ করেছি, কিন্তু কেউই আমাকে সেভাবে মুগ্ধ করতে পারেননি। তবে একজনই আছেন, অক্ষয় কুমার, যাকে আমি খুব প্রশংসা করি। কারণ কোনও গাইডেন্স, গডফাদার বা সমর্থন ছাড়াই তিনি নিজের জায়গা তৈরি করেছেন। আর এখন তাঁর অভিনয়ে দক্ষতার চিহ্ন দেখা যায়। এত দীর্ঘ সময় ধরে কাজ করার পর, তিনি একজন ভাল অভিনেতা হয়ে উঠেছেন।"

এরপরই প্রশ্নকর্তা মনে করিয়ে দেন যে শাহরুখ খানও কোনও ব্যাকগ্রাউন্ড ছাড়াই ব্যাপক সাফল্য অর্জন করেছেন। এই প্রসঙ্গে নাসিরুদ্দিন শাহের উত্তর ছিল, "হ্যাঁ, এবং সেই কারণে শাহরুখের প্রতি আমার প্রচুর শ্রদ্ধা রয়েছে। কিন্তু একজন অভিনেতা হিসেবে তিনি বিরক্তিকর হয়ে উঠছেন।"

নাসিরুদ্দিন শাহ অক্ষয় কুমার এবং শাহরুখ খান উভয়ের সঙ্গেই একাধিক ছবিতে কাজ করেছেন। অক্ষয়ের সঙ্গে তাঁর উল্লেখযোগ্য কাজ ছিল 'মোহরা' ছবিতে। অন্যদিকে, শাহরুখ খানের সঙ্গে তিনি 'কাভি হাঁ কাভি না', 'চমৎকার' এবং 'ম্যায় হুঁ না' ছবিতে অভিনয় করেছেন।

মজার বিষয় হলো, 'ম্যায় হুঁ না' ছবির পরিচালক ফারাহ খান সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহকে এই ছবিতে কাস্ট করার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি হাসতে হাসতে জানান, নাসিরুদ্দিনকে প্রথমে খলনায়কের ভূমিকার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। "নাসির প্রচুর ঝামেলা করেছিলেন, আর আপনারা তো জানেন নাসির কেমন... তিনি খুব মুডি। তিনি বলেছিলেন আমি এটা করতে পারব না।"


```