Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, দ্রুত আরোগ্য কামনায় পোস্ট নরেন্দ্র মোদীর

রবিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে তিনি জানান, আশাজির অসুস্থতার খবরে তিনি গভীরভাবে চিন্তিত এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। শনিবার, ১১ এপ্রিল বিকেলেই তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, দ্রুত আরোগ্য কামনায় পোস্ট নরেন্দ্র মোদীর

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 12 April 2026 11:47

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। শনিবার রাতে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মনে। তাঁর শারীরিক অবস্থাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করলেন এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে তিনি জানান, আশাজির অসুস্থতার খবরে তিনি গভীরভাবে চিন্তিত এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। শনিবার, ১১ এপ্রিল বিকেলেই তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক সূত্রে খবর মেলে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।

জানা গিয়েছে, এদিন নিজের বাড়িতেই ছিলেন কিংবদন্তি প্লেব্যাক গায়িকা (Legendary playback singer)। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁকে জরুরি চিকিৎসা বিভাগের (Emergency Medical Services) ইউনিটে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার ওপর চিকিৎসকেরা কড়া নজর রাখছেন। হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি তাঁর ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছেন।

Narendra modi

শনিবার বিকেলে আশা ভোঁসলের বাড়ির পরিচারিকা লক্ষ্য করেন, বর্ষীয়ান শিল্পী শারীরিক অস্বস্তি বোধ করছেন এবং অজ্ঞান হওয়ার মতো অবস্থায় চলে গেছেন। দ্রুত তিনি পরিবারের অন্যান্য সদস্যদের ডাকেন। তড়িঘড়ি আশা ভোঁসলেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

৯৩ বছর বয়সী আশাজি ভারতীয় সংগীত জগতের অন্যতম সেরা ও বহুমুখী কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত। সাত দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন ভাষা ও ঘরানায় হাজার হাজার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে এসেছেন।

১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্ম আশা ভোঁসলের (Asha Bhosle)। তিনি প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের বোন। বাড়িতে গানের পরিবেশেই বড় হয়েছেন তাঁরা। ১৯৪৮ সালে 'চুনারিয়া' সিনেমার 'সাওয়ান আয়া' গান দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এর আগে মারাঠি ভাষায় গান গেয়েছিলেন তিনি।


```