Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আবার ফিরলেন অক্ষয় কুমার, ‘গ্রাউন্ড জিরো’তে ধরা দিল সেই অ্যান্টি-স্মোকিং অ্যাড!

বলিউডের বহু আলোচিত অ্যান্টি-স্মোকিং বিজ্ঞাপন, যেখানে অক্ষয় কুমার ‘নন্দু’কে ধুমপান ছাড়তে বলেন, আবার ফিরছে বড় পর্দায়!

আবার ফিরলেন অক্ষয় কুমার, ‘গ্রাউন্ড জিরো’তে ধরা দিল সেই অ্যান্টি-স্মোকিং অ্যাড!

অ্যান্টি-স্মোকিং বিজ্ঞাপন

শেষ আপডেট: 25 April 2025 15:40

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বহু আলোচিত অ্যান্টি-স্মোকিং বিজ্ঞাপন, যেখানে অক্ষয় কুমার ‘নন্দু’কে ধুমপান ছাড়তে বলেন, আবার ফিরছে বড় পর্দায়! যদিও এটি কোনও স্থায়ী প্রত্যাবর্তন নয়, তবে দর্শকদের জন্য এটা নিঃসন্দেহে এক আনন্দের চমক হতে চলেছে। অক্টোবর ২০২৪-এ জানা গিয়েছিল, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) সিদ্ধান্ত নেয় এই বিজ্ঞাপনটি বন্ধ করে দেওয়ার। তার বদলে একটি নতুন বিজ্ঞাপন চালানো শুরু হয় যেখানে তামাক ছাড়লে শরীরে কী ইতিবাচক পরিবর্তন আসে তা দেখানো হয় এবং একজন স্ত্রীর যাঁর স্বামী ক্যানসারে ভুগছেন, তাঁর বেদনা।

তবে এবার ইমরান হাশমি অভিনীত নতুন ছবি ‘গ্রাউন্ড জিরো’-তে দর্শকরা আবারও দেখতে পাবেন সেই বহুপ্রিয় অক্ষয় কুমারের বিজ্ঞাপনটি।

সূত্রের খবর, ‘গ্রাউন্ড জিরো ছবিটি CBFC থেকে ছাড়পত্র পায় ৯ সেপ্টেম্বর, ২০২৪-এ। তখনই নিয়ম ছিল যে ধূমপান বা তামাক সেবন দেখানো হলে অক্ষয় কুমারের ওই বিজ্ঞাপন চালাতে হবে। প্রায় ১০ দিন পরই সেই নিয়ম বদলে যায়। তাই এই ছবিতে পুরনো বিজ্ঞাপনটি থাকা একরকম ব্যতিক্রমই। সাত মাস পর আবার যখন দর্শকরা অক্ষয় কুমারকে ‘নন্দু’কে ধূমপান ছাড়তে বলবেন শুনবেন, তখন সেই অভিজ্ঞতা পুনরাবৃত্তি হবে।’

মাল্টিপ্লেক্সের এক কর্মকর্তা বলেন, “নতুন বিজ্ঞাপনটি বেশ রূঢ় এবং ভীতিকর। এখন সবাই বুঝতে পারছে, অক্ষয় কুমারের পুরনো বিজ্ঞাপনটিই ভালো ছিল। সেখানে কোনও রক্তপাত বা গা ছমছমে দৃশ্য ছিল না, তবুও বার্তাটি স্পষ্টভাবে পৌঁছে দিত। আমরা চাই সরকার আবার সেটিকে বাধ্যতামূলক করুক। দর্শকরাও সেটিকেই পছন্দ করবেন।

এই বিজ্ঞাপনটি প্রথম দেখানো হয়েছিল ২০১৮ সালে, অক্ষয় কুমারের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিপ্রাপ্ত ‘গোল্ড’ ছবির সময়। তাতে অক্ষয় একটি লোককে বলেন ধূমপান না করে সেই টাকায় স্ত্রীর জন্য স্যানিটারি ন্যাপকিন কিনতে। এই বিজ্ঞাপনটি অক্ষয়ের আরেক ছবি ‘প্যাড ম্যান’-এর প্রচারেও সাহায্য করে। মজার বিষয় হল, CBFC শুধুমাত্র হিন্দি ছবির ক্ষেত্রেই এই বিজ্ঞাপনটি বাধ্যতামূলক করেছিল।

সেন্সর বোর্ডের কাটছাঁট এবং ছবির দৈর্ঘ্য:

CBFC ‘গ্রাউন্ড জিরো’ ছবির দুটি শব্দ পরিবর্তনের নির্দেশ দিয়েছিল এবং প্রযোজকদের একটি সম্মতির চিঠি, গল্প ও চিত্রনাট্যের বিবরণ জমা দিতে বলে, যেহেতু এটি একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত।

এরপর ৯ এপ্রিল, ২০২৫-এ ছবির নির্মাতারা আবার CBFC-র এক্সামিনিং কমিটির কাছে স্বেচ্ছায় কিছু পরিবর্তনের কথা জানায়। নতুন ব্যাকগ্রাউন্ড স্কোর, পাঁচটি জায়গায় গানের অডিও সংযোজন, শেষের লেখাপত্র ও ছবি এবং একটি নতুন অ্যানিমেটেড টাইটেল লোগো সংযোজিত হয়। সকল পরিবর্তনের পর ছবির চূড়ান্ত দৈর্ঘ্য দাঁড়ায় ১৩৭.১৯ মিনিট, অর্থাৎ ২ ঘণ্টা ১৭ মিনিট ১৯ সেকেন্ড। ছবিটি U/A সার্টিফিকেট পেয়েছে। যারা ‘নন্দু’-র জন্য অপেক্ষা করছিলেন, এবার হলমুখো হতেই হবে!


```