Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

নানার 'না'! অনুমতি ছাড়া সেলফি তুলতে যেতেই সপাটে চড় কষালেন ভক্তকে, ভিডিও ভাইরাল

দশাশ্বমেধ ঘাটে চলছিল লাইট-ক্যামেরা-অ্যাকশন। অভিনেতাকে দেখতে ভিড় জমে গিয়েছিল গঙ্গার ঘাটে। সেই ভিড়ের মধ্যে থেকেই কোনওভাবে এক যুবক নানার একেবারে পাশে চলে গিয়েছিলেন।

নানার 'না'! অনুমতি ছাড়া সেলফি তুলতে যেতেই সপাটে চড় কষালেন ভক্তকে, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 15 November 2023 13:15

দ্য ওয়াল ব্যুরো: আমজনতা ছাড়া তারকারা তারকাই হতেন না। দর্শকদের ভালবাসাই তাঁদের মূলধন, সেই ভালবাসার হাত ধরেই আসে খ্যাতি। কিন্তু সেটাই যেন শাঁখের করাত। শুধু পেশাগত জীবনের খোঁজ-খবরই নয়, অভিনেতাদের ব্যক্তিগত জীবনের তথ্যও যেন বারোয়ারি। খ্যাতির খাতিরেই তাঁদের জীবনের দ্বার সর্বসাধারণের জন্য অবারিত। প্রেম হোক বা বিয়ে, কিংবা ডিভোর্স, টলি-বলি-হলিপাড়া নির্বিশেষে সব খবরই ভক্তদের নখদর্পণে।

পাপারাৎজিদের ক্যামেরার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার যুগে রয়েছে অনুরাগীদের সেলফি তোলার আবদার। কিন্তু সব সময় কি আর এমন ভালবাসার অত্যাচার ভাল লাগে? সম্প্রতি শ্যুটিংয়ের সময় অনুমতি না নিয়েই এক ভক্ত পাশ থেকে এসে সেলফি তোলার চেষ্টা করছিলেন নানা পাটেকরের সঙ্গে। রেগে আগুন নানা সকলের সামনেই কষিয়ে চড় মেরেছেন তাঁকে! সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল। 

বর্তমানে উত্তরপ্রদেশের বারাণসীতে আসন্ন ছবি 'জার্নি'র শ্যুটিং করেছেন বলিউড অভিনেতা নানা পাটেকর। দশাশ্বমেধ ঘাটে চলছিল লাইট-ক্যামেরা-অ্যাকশন। বলা বাহুল্য, অভিনেতাকে দেখতে ভিড় জমে গিয়েছিল গঙ্গার ঘাটে। সেই ভিড়ের মধ্যে থেকেই কোনওভাবে এক যুবক নানার একেবারে পাশে চলে গিয়েছিলেন। বর্ষীয়ান অভিনেতার ডানপাশে দাঁড়িয়ে মোবাইল উঁচিয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন তিনি। 

কাজের মাঝে এমন অযাচিত 'ভালবাসায়' চূড়ান্ত বিরক্ত হন নানা। কোনও কথা না বলে তিনি সপাটে চড় কষান ওই অনুরাগীর মাথায়। সঙ্গে সঙ্গেই তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে। এই ঘটনার একটি ১৩ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তা দেখে নেটিজেনরা দ্বিধাবিভক্ত। একাংশের বক্তব্য, নানার মতো একজন অভিনেতার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। 

অন্য একদলের যদিও বক্তব্য, নানা যা করেছেন বেশ করেছেন। অভিনেতা বলে তাঁদের ব্যক্তি এবং পেশাগত জীবনে ইচ্ছে মতো যখন তখন ঢুকে পড়া যায়, এমনটা নয়, দাবি তাঁদের। 

'জার্নি' ছবিটি পরিচালনা করছেন 'গদর ২' খ্যাত অনিল শর্মা। তাঁর ছেলে উৎকর্ষ শর্মা এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন এবং এটি পিতা-পুত্রের সম্পর্কের উপর ভিত্তি করে নির্মিত একটি ছবি। 

দেখুন সেই ভিডিও:


```