
নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু
শেষ আপডেট: 8 February 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা নাগা চৈতন্য হঠাৎই সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে এমন একটি মন্তব্য করেছেন, যা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি শোভাবিতা ধুলিপালাকে বিয়ে করা নাগা চৈতন্য তাঁর নতুন জীবন নিয়ে কথা বলেন। তিনি জানান, বিবাহবিচ্ছেদের পর তাঁকে কিছু দর্শক 'অপরাধী' হিসেবে দেখেছে।
'র স্টকস উইথ ভিকে' পডকাস্টে নাগা চৈতন্য বলেন, 'আমরা নিজেদের পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের নিজেদের কারণে এই সিদ্ধান্ত নিয়েছি এবং একে অপরকে শ্রদ্ধা করি। আমরা আমাদের জীবন নিজেদের মতো করেই এগিয়ে নিয়ে যাচ্ছি। আর কী ব্যাখ্যা প্রয়োজন, আমি বুঝতে পারি না। আমি আশা করছি দর্শক এবং মিডিয়া এটা সম্মান করবে। আমরা গোপনীয়তা চেয়েছিলাম, অনুগ্রহ করে আমাদের গোপনীয়তা সম্মান করুন। কিন্তু দুঃখের বিষয়, এটি একসময় শিরোনাম হয়ে গেল। এটি এক ধরনের গসিপ হয়ে গেল, একটি বিনোদন।'
Akkineni Naga Chaitanya on divorcing Samantha Ruth Prabhu
— Binge Wire (@BingeWire) February 7, 2025
"I will think 1000 times to break a Relationship."#NagaChaithanya #Samantha#Thandel pic.twitter.com/eGWQpGioFn
তিনি আরও বলেন, 'আমরা দু'জনেই অনেক শালীনতার সঙ্গে আমাদের জীবন এগিয়ে নিয়েছি। কিন্তু কিছু ভক্ত আমাকে 'অপরাধী' হিসেবে দেখছেন। আমি খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি, স্যামথাও খুব ভালোভাবে এগিয়ে গেছেন। আমরা আমাদের জীবনযাপন করছি, আমি আবার প্রেমে পড়েছি, আমি খুব খুশি এবং একে অপরের প্রতি প্রচুর সম্মান রয়েছে। এটা তো শুধু আমার জীবনেই ঘটছে না, তাহলে কেন আমাকে অপরাধী হিসেবে দেখানো হচ্ছে?'
চৈতন্য জানান, বিবাহবিচ্ছেদটি ছিল 'যাঁরা এই সম্পর্কের মধ্যে ছিলেন তাঁদের জন্য ভাল' এবং অনেক ভাবনা চিন্তার পরেই এই সিদ্ধান্তে আসা হয়েছিল।'
নাগা চৈতন্য এবং স্যামথা রুথ প্রভু ২০১৫ সালে একে অপরকে ডেট করা শুরু করেন। তাঁরা ২০১৭ সালের ৬ অক্টোবর গোয়ায় খ্রিষ্টান রীতিতে বিয়ে করেন, তার পরের দিন হিন্দু রীতিতেও তাদের বিয়ে সম্পন্ন হয়। ২০২১ সালের অক্টোবর মাসে তারা নিজেদের আলাদা হওয়ার ঘোষণা দেন এবং পরবর্তী বছর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। নাগা চৈতন্য ২০২৪ সালের ৪ ডিসেম্বর শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন।