Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সামান্থা অতীত, নতুনের প্রেমে মজেছেন নাগা চৈতন্য! কে সেই সুন্দরী

দ্য ওয়াল ব্যুরো: সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) আর নাগা চৈতন্যের (Naga Chaitanya) সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। প্রেম, বিয়ে, বিচ্ছেদ সব পেরিয়েও খবরের শিরোনামে উঠে আসছেন এই দুই দক্ষিণী তারকা। এবারের গুঞ্জন, নতুন প্রেম করছেন না

সামান্থা অতীত, নতুনের প্রেমে মজেছেন নাগা চৈতন্য! কে সেই সুন্দরী

শেষ আপডেট: 20 June 2022 13:55

দ্য ওয়াল ব্যুরো: সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) আর নাগা চৈতন্যের (Naga Chaitanya) সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। প্রেম, বিয়ে, বিচ্ছেদ সব পেরিয়েও খবরের শিরোনামে উঠে আসছেন এই দুই দক্ষিণী তারকা। এবারের গুঞ্জন, নতুন প্রেম করছেন নাগার্জুনার ছেলে নাগা চৈতন্য।

সামান্থা রুথ প্রভুর সঙ্গে নাগা চৈতন্যের বিয়ে হয়েছিল ২০১৭ সালে। চার বছর চুটিয়ে সংসার করেন তাঁরা, আক্কিনেনি পরিবার আলো করে ছিলেন ‘পুষ্পা’র আইটেম গার্ল। কিন্তু গোছানো সংসারে বিচ্ছেদ আসে। ২০২১ সালে নাগা, সামান্থা যৌথ বিবৃতি দিয়ে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে দেন। তারপর থেকেই দুজনের পথ আলাদা।

Samantha deletes separation post with Naga Chaitanya and the real reason  will SHOCK you! | Regional News | Zee News
নাগা চৈতন্য, সামান্থা রুথ প্রভু

সামান্থা তো অতীত, এখন নাগা চৈতন্যের নতুন প্রেমের গুঞ্জন শোনা গেল। সূত্রের খবর, তিনি নাকি মডেল-অভিনেত্রী শোভিতা ধুলিপালার (Sobhita Dhulipala) সঙ্গে প্রেম করছেন। বেশ কয়েকবার তাঁদের একসঙ্গে দেখা গেছে।

This period has allowed me to recognise the beauty of ordinariness' — Sobhita  Dhulipala - Telegraph India
শোভিতা ধুলিপালা

নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে অবশ্য নাগা বা শোভিতা কেউই মুখ খোলেননি। সামান্থা তো দৃশ্যপটেই নেই। তবে চুপ করে থাকলেই তো আর গুজবের মুখ বন্ধ করা যায় না। শোনা যাচ্ছে, নাগা চৈতন্যের নতুন বাড়িতে নাকি প্রায়ই দেখা যায় শোভিতাকে। সম্প্রতি তিনি কাজের সূত্রে একটি হোটেলে ছিলেন, সেখানেও নাকি বেশ কয়েকবার নাগা চৈতন্যকে দেখা গেছে। পরিচিত মহলের খবর, নাগা আর শোভিতা নাকি একে অপরের বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। সম্পর্কে অফিসিয়াল সিলমোহর এখনও কেউই দেননি। নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু দুজনেই এখন শ্যুটিংয়ে ব্যস্ত। তাঁদের ব্যক্তিগত জীবন ফের উঠে এসেছে চর্চায়।


```