Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নয়নতারার দেখানো পথেই হাঁটছেন নাগা-শোভিতা, নেটফ্লিক্সে বিক্রি হবে বিয়ের ভিডিও?

দক্ষিণী তারকা কাপল দুজনেই রীতি মেনে বিয়ে করতে চান। ওয়ে়ডিং ড্রেসে আধুনিকতার ছোঁয়া থাকলেও, ধর্মীয় রীতি মেনেই নতুন জীবন শুরু করতে চান নাগা-শোভিতা।

নয়নতারার দেখানো পথেই হাঁটছেন নাগা-শোভিতা, নেটফ্লিক্সে বিক্রি হবে বিয়ের ভিডিও?

ফাইল চিত্র

শেষ আপডেট: 26 November 2024 17:09

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই সাত পাকে বাঁধা পড়বেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। দিনটা ডিসেম্বরের চার তারিখ। নিজেদের বিয়ের তারিখ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি তাঁরা। তবে সোশ্যাল মিডিয়ায় একটি আমন্ত্রণ পত্র ভাইরাল হয়। সেখান থেকেই জানা যাচ্ছে, আর বেশি দিন বাকি নেই বিয়ের। শোনা যাচ্ছে, দক্ষিণের নয়নতারার পথেই হাঁটতে চলেছেন নাগা-শোভিতা। 

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রথম সারির একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম নাগা-শোভিতার বিয়ের ‘স্বত্ব’ কিনতে চেয়েছে। তার মধ্যে রয়েছে নেটফ্লিক্সের নামও। কয়েক দিন আগেই নয়নতারা ও ভিগ্নেশের বিয়ের ডকুমেন্টারি ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নেচফ্লিক্সে মুক্তি পাওয়ার পরই শোনা যাচ্ছে নাগা-শোভিতারও এমন একটি ডকুমেন্টারি দেখা যাবে। তবে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। 

দক্ষিণী তারকা কাপল দুজনেই রীতি মেনে বিয়ে করতে চান। ওয়ে়ডিং ড্রেসে আধুনিকতার ছোঁয়া থাকলেও, ধর্মীয় রীতি মেনেই নতুন জীবন শুরু করতে চান নাগা-শোভিতা। অনেকদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জনে সরব দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি। কিন্তু, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখে একপ্রকার কুলুপ এটে ছিলেন তাঁরা। গত অক্টোবরে যুগলের ছবি পোস্ট করে সারপ্রাইজ দেন নাগা-শোভিতা। প্রথমবার একসঙ্গে ছবি পোস্ট করে জানান, অগাস্টেই বাগদান সেরে ফেলেছেন তারকা কাপল। 

শোনা গিয়েছে, নাগা ও শোভিতার বিয়েতে পরিবার, ঘনিষ্ঠ আত্মীয় ও কাছের বন্ধুরা উপস্থিত থাকতে চলেছেন। সম্প্রতি নাগার্জুনের বাবা আক্কিনেনি নাগেশ্বর রাওকে স্মরণ করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। সেখানে শোভিতাকে দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।


```