Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘নাটু নাটু’ অস্কার পেল! গর্বিত এ দেশের তারকারা, কী বলছেন তাঁরা

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ভারতীয় ছবি ‘আরআরআর’ ইতিহাস গড়েছে আন্তর্জাতিক মঞ্চে। ছবির বিখ্যাত গান ‘নাটু নাটু’ (Naatu naatu) অস্কার (Oscar) জয়ী হওয়ার ফলে সারা দেশসহ গোটা বিশ্বও আনন্দিত এবং গর্বিত। চারিদিক শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে। ভারতী

‘নাটু নাটু’ অস্কার পেল! গর্বিত এ দেশের তারকারা, কী বলছেন তাঁরা

শেষ আপডেট: 13 March 2023 08:06

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ভারতীয় ছবি ‘আরআরআর’ ইতিহাস গড়েছে আন্তর্জাতিক মঞ্চে। ছবির বিখ্যাত গান ‘নাটু নাটু’ (Naatu naatu) অস্কার (Oscar) জয়ী হওয়ার ফলে সারা দেশসহ গোটা বিশ্বও আনন্দিত এবং গর্বিত। চারিদিক শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে। ভারতীয় কোনও ছবির গান এই প্রথম আন্তর্জাতিক পুরস্কার পেল ফলে ছবির গোটা টিমের পাশাপাশি উচ্ছ্বসিত পুরো সিনেমা জগৎ। ‘জয় হো-র’ পর দ্বিতীয়বার অস্কার জয়ের শিরোপা পেল ভারতীয় কোনও ছবির গান। গোটা দেশের পাশাপাশি বিখ্যাত তারকারা অভিনন্দন জানাচ্ছেন গোটা ছবির টিমকে। চলুন দেখেনি এক ঝলকে কোন তারকা কি বললেন।

আলিয়া ভাট থেকে শুরু করে রানা দাগগুবাতি, চিরঞ্জীবি, অজয় দেবগন সকলেই তাঁদের সাফল্য এবং আনন্দ ভাগ করে নেন সোশ্যাল মিডিয়াতে। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অরিজিনাল সং হিসেবে ‘নাটু নাটু’ অস্কার জয়ী হলে দাগগুবতি টুইটারে লেখেন, আরআরআর-এর গর্জন শুরু হয়ে গেছে। এছাড়া চিরঞ্জীবি লেখেন, ভারতীয় এই গান আজ দুনিয়ার শীর্ষে পৌঁছে গেছে। গৌতম কার্তিক বলেন, শুধু ছবির সঙ্গে যুক্ত থাকা তারকারাই নয়, সাড়া দেশের কাছে এটা একটা গর্বের মুহূর্ত।

অজয় দেবগন ভারতীয় এই ছবিকে আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার পেতে দেখে বলেন, সিনেমার ভাষা সর্বজনীন। অনেক তারকারা ছবির অন্তর্বর্তী টিমকে অভিনন্দন জানিয়ে বলে, ভারতকে এত বড় সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ। ভারতীয় সিনেমার এই জয় যেন আজ সবার। অস্কার জয়ী ‘নাটু নাটু’ গানের ছন্দে আজ তারকাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে নাচছে গোটা বিশ্ব।

রোহিতরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, মোতেরায় ম্যাচ চলার মধ্যেই খুশির খবর


```