Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

'সব কিছুর আগে আমার মা, বউ অনেক পরে', বিবাহ বিচ্ছেদ জল্পনার মাঝে ঐশ্বর্যাকে নিয়ে কী বললেন অভিষেক?

সোশ্যাল মিডিয়ার যুগে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন যেন চিরকালই জনসমক্ষে। কখনও তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা, কখনও সন্তানদের ঘিরে কটাক্ষ।

'সব কিছুর আগে আমার মা, বউ অনেক পরে', বিবাহ বিচ্ছেদ জল্পনার মাঝে ঐশ্বর্যাকে নিয়ে কী বললেন অভিষেক?

ঐশ্বর্যা ও অভিষেক

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 July 2025 19:54

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার যুগে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন যেন চিরকালই জনসমক্ষে। কখনও তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা, কখনও সন্তানদের ঘিরে কটাক্ষ—সব মিলিয়ে খবরের শিরোনামে থাকাটা যেন নিত্যদিনের ঘটনা। এই অবস্থায় মানসিক শান্তি বজায় রাখা কীভাবে সম্ভব? সম্প্রতি এই প্রশ্নেরই উত্তর দিয়েছেন অভিষেক বচ্চন।

‘ইনস্ট্যান্ট বলিউড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, তাঁর কাছে মানসিক শান্তির সবচেয়ে বড় আশ্রয় হল পরিবার। অভিনেতার কথায়, “যখন আপনি বাড়ি ফিরে আসেন, সেখানে সিনেমা বা বাইরের কোনও বিতর্কের ছায়া পড়ে না। বাড়ি মানেই একটা নিরাপদ জায়গা।”

বাড়ির পরিবেশ কীভাবে তাঁকে মানসিকভাবে শক্ত রাখে, সে প্রসঙ্গে উঠে আসে মা জয়া বচ্চন এবং স্ত্রী ঐশ্বর্যা রায়ের প্রসঙ্গ। অভিষেক বলেন, “আগে মা, আর এখন ঐশ্বর্যা—দু’জনেই বাইরের পৃথিবীকে ঘরের ভেতরে ঢুকতে দেন না। ওঁরা বারবার বলেন, ঘরের ভেতরের জিনিসটা পবিত্র। একবার আপনি ঘরে ঢুকে গেলে আপনি সুরক্ষিত। সেখানেই শান্তি।”

উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনা ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। বিয়ের টানাপোড়েন থেকে আরাধ্যা বচ্চনের ছবিতেও কমেন্টের বন্যা—সব মিলিয়ে ব্যক্তিগত জীবনেও চলছে নজরদারি।


```