Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ফিল্ম জীবন শুরু হয়েছিল কলকাতা থেকে, চলচ্চিত্র উৎসবে অজানা কাহিনী শোনালেন অনিল কাপুর

অনিল বলেন, “আমার কাছে কলকাতা শুধু একটা শহর নয়, আপনারা শুনে আশ্চর্য হবেন, আমার ফিল্ম জীবন শুরু হয়েছিল এই কলকাতা থেকেই।”

ফিল্ম জীবন শুরু হয়েছিল কলকাতা থেকে, চলচ্চিত্র উৎসবে অজানা কাহিনী শোনালেন অনিল কাপুর

শেষ আপডেট: 5 December 2023 20:12

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে সলমন খান, মহেশ ভাট, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার অনিল কাপুর। মঞ্চে ভাষণ দিতে গিয়ে সেই অনিল কাপুল শোনালেন কলকাতার সঙ্গে তাঁর জড়িয়ে থাকা সম্পর্কের কথা।

তুলে ধরলেন পুরনো দিনের স্মৃতির কথা। যা সম্ভবত অনেকেরই অজানা। অনিল বলেন, আমার কাছে কলকাতা শুধু একটা শহর নয়, আপনারা শুনে আশ্চর্য হবেন, আমার ফিল্ম জীবন শুরু হয়েছিল এই কলকাতা থেকেই।

বলিউডের সুপারস্টারের মুখে এমন কথা শুনে মঞ্চে পিন পড়ার নিস্তব্ধতা। ততক্ষণে নস্টালজিয়ায় ডুব দিয়েছেন অনিল। আবেগঘন কণ্ঠে অভিনেতা নাগাড়ে বলে চলেছেন, ৪৩ বছর আগে মুম্বই থেকে ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছই। হাওড়া স্টেশন থেকে বাসে চেপে বালিগঞ্জে। বালিগঞ্জের একটা গেস্ট হাউসে উঠেছিলাম। কলকাতা থেকেই আমার ফিল্ম জীবন শুরু হয়েছিল। পরের ৪৫ দিন আমি বালিগঞ্জের ওই গেস্ট হাউসে থেকেছি। তখন থেকেই কলকাতা আমার অন্তরে রয়েছে।

মমতাকে আয়রন লেডি সম্বোধন করে ভাঙা বাংলায় শত্রুঘ্ন সিনহা বলেন, আজ রাজনীতির কথা বলার দিন নয়। তবু বলব, ভাল লোকেদের রাজনীতিতে আসা উচিত। এটা জরুরি।

শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী বলেন, মমতাদিকে দূর থেকে দেখে বেশ রাশভারী মনে হয়। কাছে এসে দেখলাম, আপনি খুব সুইট এবং সুন্দর।পরিচালক মহেশ ভাটের কথায়, লাভ ইজ দ্য ওনলি রিভেঞ্জ।

অনুষ্ঠানের শুরুতে মহানগরীর স্রোতে ছায়াছবি কথা বলে ওঠে’ গানের তালে তালে সলমন, সোনাক্ষীদের সঙ্গে নাচে পা মেলান মুখ্যমন্ত্রী।

এবছর চলচ্চিত্র উৎসবে ‘ফোকাস কান্ট্রি’ স্পেন। সেদেশের ৬টি সিনেমার প্রদর্শন করা হবে। মুখ্যমন্ত্রীর ভাবনায় এই প্রথম কেআইএফএফ-এর জন্য থিম সং গেয়েছেন অরিজিৎ সিং। ২৯ তম কলকাতা চলচিচ্চত্র উৎসবের ৩৯ টি দেশ থেকে ছবির মনোনয়ন পত্র জমা পড়েছে। প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ৭২ টি ফিচার ফিল্ম, ৫০ টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি ছবি। এছাড়া নন কম্পিটিশন বিভাগে রয়েছে ৯৭ টি ছবি।


```