Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আদালতের হাজিরা এড়ানোয় অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

২০১২ সালের একটি মামলায় জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা (Bailable arrest warrant) জারি করা হল অভিনেত্রী মালাইকা অরোরার (Malaika Arora) বিরুদ্ধে।

আদালতের হাজিরা এড়ানোয় অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মালাইকা অরোরার

শেষ আপডেট: 8 April 2025 12:16

দ্য ওয়াল ব্যুরো: ২০১২ সালের একটি মামলায় জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা (Bailable arrest warrant) জারি করা হল অভিনেত্রী মালাইকা অরোরার (Malaika Arora) বিরুদ্ধে। মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে এনআরআই শিল্পপতির উপর হামলার ঘটনায় অভিযুক্ত অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan), শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখ। সেই ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল মালাইকার কাছে। সেই হাজিরা এড়ানোর কারণেই গ্রেফতারি পরোয়ানা জারি হল অভিনেত্রীর বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত ২২ ফেব্রুয়ারি, ২০১২। সেদিন দক্ষিণ মুম্বইয়ের এক পাঁচতারা রেস্তোরাঁয় করিনা কাপুর, করিশ্মা কাপুর, মালাইকা অরোরা, অমৃতা অরোরা এবং আরও কিছু বন্ধুর সঙ্গে নৈশভোজ সারছিলেন সইফ। সেখানেই অভিযোগকারী দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ইকবাল শর্মার সঙ্গে ঝামেলা বাধে তাঁর। বচসার জেরে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 

১৩ বছরের পুরনো সেই মারপিটের মামলাই উঠেছে আদালতে। সেই ঘটনার সাক্ষী হিসেবে শনিবার আদালতে নিজের বয়ান দেন অমৃতা অরোরা। ঠিক কী ঘটেছিল সেই দিন?

অমৃতা তাঁর বয়ানে বলেছেন, "আমরা হইহই করে রেস্তরাঁয় নৈশভোজ সারছিলাম, হঠাৎই এক ব্যক্তি এসে চিৎকার করে বলে—'চুপ করো!' আমরা সবাই তাতে স্বাভাবিক ভাবেই চমকে যাই। সইফ তখনই উঠে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন।"

তিনি আরও বলেন, "ওই ব্যক্তির সঙ্গে  শান্ত স্বরে কথা বলার চেষ্টা করেন সইফ, কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। এরপর ঘর থেকে বেরিয়ে যান ইকবাল নামের সেই ব্যক্তি।" যদিও তবে অমৃতা বা সইফ কেউই বুঝতে পারেননি, ওই ব্যক্তি তাঁদের কামরার বাইরে ঠায় দাঁড়িয়েছিলেন। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

বয়ানে বলা হয়, ওই ব্যক্তি কিছুক্ষণ পর সেখান থেকে চলে যান, আর তাঁদের ডিনার স্বাভাবিকভাবে চলতে থাকে। তবে, কিছুক্ষণ পর সইফ যখন ওই রেস্তোরাঁর শৌচালয়ে যান, তখন হঠাৎই তাঁরা একাধিক উঁচু গলায় তর্কাতর্কির আওয়াজ শুনতে পান, যার মধ্যে সইফের গলাও ছিল। এর কিছুক্ষণের মধ্যেই, সেই ব্যক্তি আচমকা তাঁদের ব্যক্তিগত জায়গায় ঢুকে সইফের গায়ে হাত তোলেন।

সইফের দাবি, ওই এনআরআই ব্যবসায়ী ইকবাল শর্মা তাঁদের টেবিলে এসে মহিলাদের উদ্দেশে কটূক্তি ও গালিগালাজ করেন, যা থেকে বচসা শুরু হয়।


```