Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মনামীর মৌচাক থেকে রাইমার সেনসেশনে ডুব দেন পরম, স্বস্তিকাতেও মেলেনি স্বস্তি

কেরিয়ারের পাশাপাশি চলচ্চিত্রের তরুণ তুর্কি পরমের জীবনে এসেছেন একাধিক নারী। মন বিনিময় কম হয়নি তাঁর। বারবার শিরোনামে উঠে এসেছে পরমব্রতর সম্পর্কের খবর। কখনও স্বস্তিকা, কখনও রাইমা, কখনও বা মনামী ঘোষের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তবে শেষমেষ পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা। 

মনামীর মৌচাক থেকে রাইমার সেনসেশনে ডুব দেন পরম, স্বস্তিকাতেও মেলেনি স্বস্তি

শেষ আপডেট: 29 November 2023 22:51

শুভদীপ বন্দ্যোপাধ্যায়


সম্পর্কে তিনি ঋত্বিক ঘটকের আত্মীয়। বাড়ির পরিবেশ প্রথম থেকেই চলচ্চিত্রময়। বাবা তৎকালীন নামকরা চলচ্চিত্র সাংবাদিক সতীনাথ চট্টোপাধ্যায় আর মা চলচ্চিত্র সমালোচক সুনেত্রা ঘটক। সতীনাথ-সুনেত্রার একমাত্র ছেলে অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। বাবাকে পরমব্রত কমই পেয়েছেন। পেলেও বেশিদিন পিতৃসুখ তাঁর সয়নি। অকালেই মারা যান সতীনাথ। মা সুনেত্রা ঘটকের বয়স তখন বেশ কম, একা হাতেই ছেলেকে বড় করে তোলেন তিনি। 

কৈশোর পার করেই পরমব্রত অভিনয় জগতে চলে আসেন। নয়ের দশকের শেষ থেকেই বাংলা ধারাবাহিকের জগতে তরুণ প্রজন্মের প্রথম মুখ হয়ে ওঠেন পরম। সেসময় সিরিয়ালের স্বর্ণযুগ। একের পর এক ধারাবাহিকে নতুন মুখের হিরো হয়েই দেখা মিলত তাঁর। চলচ্চিত্রে প্রথম বড় সুযোগ এল সত্যজিৎ রায়ের তোপসে চরিত্রের অফার পাওয়ার পর। সন্দীপ রায় তাঁর ফেলুদা সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে তোপসের রোলে বেছে নেন পরমকে। এরপর চলচ্চিত্র দুনিয়ায় সাইড হিরো থেকে ক্রমশ প্রধান নায়ক হয়ে ওঠেন পরমব্রত। কালবেলার অনিমেষ বা হেমলক সোসাইটির আনন্দ কর, একের পর এক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন পরম। তারপর অভিনেতা থেকে পরিচালনায় হাতেখড়ি, নায়ক থেকে পরমব্রত হয়ে উঠলেন সফল পরিচালক। 

কেরিয়ারের পাশাপাশি চলচ্চিত্রের তরুণ তুর্কি পরমের জীবনে এসেছেন একাধিক নারী। মন বিনিময় কম হয়নি তাঁর। বারবার শিরোনামে উঠে এসেছে পরমব্রতর সম্পর্কের খবর। কখনও স্বস্তিকা, কখনও রাইমা, কখনও বা মনামী ঘোষের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তবে শেষমেষ পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা। 

পরম-মনামীর একদিন প্রতিদিন

ছোটপর্দার হাত ধরে অভিনয়ের জার্নি শুরু দুজনের। এরপর রুপোলি পর্দা এবং হালে ওটিটিতেও কাজ করছেন তাঁরা। পরমব্রত চট্টোপাধ্যায় ও মনামী ঘোষ। দুজনেই টলিগঞ্জের ‘চিরতরুণ’ তারকা। ২০ বছরের বেশি সময় ইন্ডাস্ট্রিতে কাটানোর পরেও যেন তাঁদের বয়স থমকে!
রবি ওঝার 'এক আকাশের নীচে' সিরিয়ালে একসঙ্গে কাজ করেই এই জুটি সবার প্রিয় হয়ে ওঠে। 

এরপর ‘প্রতীক্ষা একটু ভালোবাসার’, ‘একদিন প্রতিদিন’, ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’র মতো সিরিয়ালে একসঙ্গে কাজ করেন দুজনে। 'অন্তরালে' সিরিয়ালে পরম আর শ্রাবন্তীর স্কুলবেলার প্রেম খুব হিট করেছিল। কিন্তু সেই জুটি জমেনি। শ্রাবন্তী তখনই বড় পর্দায় 'চ্যাম্পিয়ন' ছবিতে নায়িকার অফার পান। সেই অভাবে মনামীই হয়ে উঠলেন পরমের আদর্শ জুটি। বিকেল পাঁচটায় 'শুধু তোমারই জন্য' সিরিয়ালে প্রেমের দখিন হাওয়া বওয়াত তখন এই জুটি। 'দেবদাস' টেলিফিল্মেও একসঙ্গে জুটি বেঁধেছিলেন দুজন। পরম-মনামী জুটি এত ভাল ভাল টেলিফিল্মে অভিনয় করেছিল, যেগুলো আদ্যোপান্ত বাঙালি প্রেমের গল্প। 

সেই সময়ের কথা বলতে গিয়ে মনামী নিজেও বলেছেন, "লোকে ভাবত আমরা বর-বউ হব।" ছোটবেলার হিট জুটি তাঁরা। পর্দার মতো বাস্তব জীবনে প্রেমের গুঞ্জন শোনা গেলেও পরের দিকে তাঁদের সম্পর্ক শুধু বন্ধুত্ব হয়েই রয়ে গেছে। 

পরিণত বয়সে এসে পরম যেমন হয়ে উঠেছেন মননশীল পরিচালক, তেমনই মনামীও হয়ে উঠেছেন টলিউড ডিভা। মনামী আজও স্থিরযৌবনা। 'মৌচাক' ওয়েবসিরিজের মৌ বৌদি হয়ে মনামী আজও সব আইবুড়ো দেওরদের বুকে ঝড় তোলেন।


রাইমা-পরম... কিচ্ছু পাল্টায়নি, ঠিক আগের মতো

রাইমা-পরম তো কাপড় কাচার সাবানে বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ। বিজ্ঞাপনে ওঁদের স্বামী-স্ত্রী হিসেবে দেখে দর্শকরা সবাই ভেবেছিল সুচিত্রা সেনের নাতনি পরমকেই বিয়ে করবেন। আগুনে ঘি পড়ল ২০১১ সালে, যখন বাঙালি দর্শকের চোখে ঠোঁটে গালে লাগল রাইমা-পরমের প্রেম। বাইরে শ্রাবণের সেই জনপ্রিয় গান মনে পড়ে? 'যে কটা দিন তুমি ছিলে পাশে?' সঙ্গে পরম-রাইমার সাহসী দীর্ঘ চুম্বন। শুধু তাই নয়, পরমব্রত পরিচালিত ছবি 'হাওয়া বদল'-এর নায়িকা ছিলেন রাইমাই। ‘মি আমোর’, ‘বাস্তশাপ’ থেকে ‘দ্বিতীয় পুরুষ’-এর মতো ছবিতে দুজনের কেমিস্ট্রি ছিল দুর্দান্ত।

সকলে ধরেই নিয়েছিলেন, তাঁরা প্রেম করছেন। যা রটে, তার কিছু কিছু বাস্তবেও ঘটে, সেই নিয়ম মেনেই একে অপরের প্রেমে পড়েন দুজনে। কিন্তু সেই প্রেম টেকেনি, বিচ্ছেদ হয়ে যায়। অবশ্য বন্ধুত্বের সম্পর্ক রয়েই গিয়েছে দুজনের মধ্যে। একসঙ্গে এখনও কাজ করেন তাঁরা, কোনওভাবেই তিক্ততা আসেনি সম্পর্কে। রাইমার মা মুনমুন সেনও খুব পছন্দ করেন পরমকে। যদি পরম রাইমাকে বিয়ে করতেন তাহলে পরমকে এত আজকের সমালোচনা শুনতে হত না। কারণ দর্শকরা চেয়েছিলেন, যুগলের প্রেম দাম্পত্যে পরিণতি পাক।

পরম-স্বস্তিকার প্রেমের ব্রেক ফেল করল

কৌশিক গঙ্গোপাধ্যায়ের সবথেকে দুর্বল ছবি ছিল 'ব্রেক ফেল'। একটু মজার ছবি করতে চেয়েছিলেন। টাইটেল সং হিট হলেও ফিল্ম ফ্লপ। কিন্তু ‘ব্রেক ফেল’ ছবির শ্যুটিং হওয়ার সময় স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন পরমব্রত। সেই সময় রীতিমতো চর্চা হত তাঁদের নিয়ে। এমনকী, দুজনে নিজেদের সম্পর্কের কথা স্বীকারও করেছিলেন। স্বস্তিকা জিতের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন। সে প্রেম ভেঙে যায়। পরম-স্বস্তিকার প্রেম যখন মাখোমাখো, তখন স্বস্তিকার প্রাক্তন স্বামী মামলা ঠুকে দেন পরমব্রতর বিরুদ্ধে। পরকীয়া তখন ছিল দণ্ডনীয় অপরাধ। তারপর থেকেই সেই সম্পর্ক তলানিতে নেমে আসে। বদলে নেদারল্যান্ডে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করতে গিয়ে এক বিদেশিনীর আঁচলে বাঁধা পড়েন পরম। 

স্বস্তিকা পরমের সঙ্গে পরবর্তীকালে একসঙ্গে কাজ করতে আপত্তি জানাননি। জিৎ-স্বস্তিকা জুটি আর না ফিরলেও পরম-স্বস্তিকা শাহজাহান রিজেন্সি, শিবপুর ছবিতে একসঙ্গে কাজ করছেন। 


ওগো বিদেশিনী:পরম-ইকা 

সেই বিদেশিনী ছিলেন ইকা শাউট।  ইকা পেশায় একজন চিকিৎসক। পরমব্রত ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশন বিষয়ে ইংল্যান্ডে পড়তে গেলে তাঁদের পরিচয় হয়। দীর্ঘসময় লং ডিসট্যান্স রিলেশনশিপে ছিলেন তাঁরা। পরে নিজের কেরিয়ার শিকেয় তুলে কলকাতায় চলে আসেন ইকা।

২০১৯ সালে লিভ-ইন সঙ্গী ইকার সঙ্গে পরমব্রতর বিয়ে নিয়ে কম জল্পনা শোনা যায়নি। পরমব্রত চট্টোপাধ্যায়ের ট্র্যাক রেকর্ড অনুযায়ী এটাই নাকি ছিল তাঁর সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রেম। পরমের জন্মদিন থেকে ছবির প্রিমিয়ার, এই জুটিকে সব জায়গাতেই দেখা যেত। কোভিডের সময়ই পরমব্রতকে ছেড়ে নেদারল্যান্ডে ফেরেন ইকা। কিন্তু পরমব্রতর জীবনে আর ফেরা হয়নি তাঁর।

মিসেস এক্স

পরমব্রতর প্রেমের ট্র্যাক রেকর্ডে রয়েছেন আরেকজন বিবাহিত অভিনেত্রী। ভীষণভাবেই মাখোমাখো হয়েছিল তাঁদের সম্পর্ক। পরকীয়া একদমই। অভিনেত্রী অবশ্য স্বামী-সন্তানকে ছেড়ে পরমব্রতর হাত ধরেননি প্রকাশ্যে।

পরমপিয়ার রূপকথা 

এরপর পরমের সঙ্গে বন্ধুত্ব হয় অনুপম রায়ের স্ত্রী পিয়ার। অনুপম-পরম দীর্ঘ সময় সহকর্মী, বন্ধু ছিলেন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবির দুই স্তম্ভ তাঁরা। করোনা-ইয়াসের ত্রাণ বিলির সময় থেকেই পিয়া-পরমের বন্ধুত্ব আরও গাঢ় হয়। আর ততটাই ফিকে হচ্ছিল অনুপম পিয়ার সম্পর্ক। দেউচা-পাচামিতে শ্রমজীবী ক্যান্টিনে কাজ করতে গিয়ে বন্ধুত্ব ঘনিষ্ঠতায় পরিণত হয়। একাধিক সম্পর্কের পর অবশেষে পিয়ার আঁচলে বাঁধা পড়লেন অভিনেতা। গত ২৭ নভেম্বর কাগজে সই করে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন তাঁরা। 

অনুপমের সঙ্গে পিয়ার বিচ্ছেদের জন্য পরমব্রতকে ভিলেন বানানো হচ্ছে সামাজিক মাধ্যমে। কিন্তু স্বামী-স্ত্রীর নিজেদের সম্পর্ক ঠিক থাকলে তৃতীয় ব্যক্তি কি তা টলাতে পারে? তাছাড়া প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে, কে জানে!


```