Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অমিতাভের কারণেই ধ্বংস হয় কেরিয়ার? বিস্ফোরক অভিযোগ 'শক্তিমান' মুকেশের

ন'য়ের দশকে ছোটপর্দায় এক অভূতপূর্ব ঝড় তুলেছিল মুকেশ খান্নার 'শক্তিমান'। ভারতীয় টেলিভিশনের প্রথম সুপারহিরো হিসেবে শিশু-কিশোরদের মন জয় করেছিলেন তিনি।

অমিতাভের কারণেই ধ্বংস হয় কেরিয়ার? বিস্ফোরক অভিযোগ 'শক্তিমান' মুকেশের

ফাইল চিত্র

শেষ আপডেট: 13 January 2025 12:06

দ্য ওয়াল ব্যুরো: ন'য়ের দশকে ছোটপর্দায় এক অভূতপূর্ব ঝড় তুলেছিল মুকেশ খান্নার 'শক্তিমান'। ভারতীয় টেলিভিশনের প্রথম সুপারহিরো হিসেবে শিশু-কিশোরদের মন জয় করেছিলেন তিনি। জনপ্রিয়তার শীর্ষে থাকা মুকেশ খান্না আজ যতটা পরিচিত, ততটাই বিতর্কের কেন্দ্রবিন্দু। বিভিন্ন বলি-তারকাদের আচরণ নিয়ে কড়া মন্তব্য করতেই যেন তিনি পছন্দ করেন। এবার তিনি সরাসরি টেনে আনলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের নাম।  

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকেশ খান্না জানিয়েছেন, একবার একটি বিজ্ঞাপনের শুটিং দেখার পর অমিতাভ তাঁর সম্পর্কে অপমানজনক কথা বলেছিলেন। মুকেশ বলেন, 'আমি একটি সুগন্ধী সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করেছিলাম। বিজ্ঞাপনে দেখানো হয়েছিল, সেই সুগন্ধী ব্যবহার করার পর সুন্দরীরা আমাকে ঘিরে ধরছে। এই বিজ্ঞাপন দেখে নাকি অমিতাভ বলেছিলেন, ‘বাবা! এ দেখি আমার নকল করে।’'

মুকেশ বলেন, 'এই কথাটা আমাকে জানিয়েছিলেন অমিতাভের এক ঘনিষ্ঠ বন্ধু, যিনি তখন তাঁর পাশেই ছিলেন। যদিও প্রথমে আমি এই কথা বিশ্বাস করিনি। উল্টে যিনি আমাকে জানিয়েছিলেন, তাঁকেই ধমক দিয়েছিলাম। কিন্তু সত্যি বলতে, সেই কথাটা আমার মনে গেঁথে গিয়েছিল। আজও ভুলতে পারি না। ”  

মুকেশ আরও জানান, এই কথাটি সংবাদমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল। একবার এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, 'অমিতাভের এমন মন্তব্যে কি তাঁর কেরিয়ারের ক্ষতি হয়েছিল? উত্তরে মুকেশ স্পষ্টভাবে ‘না’ বলেছিলেন। তিনি বলেন, 'অমিতাভের জন্য আমার কেরিয়ারে কোনও প্রভাব পড়েনি। এমনকী 'মহাভারত' আর 'শক্তিমান' করার পথে কোনও বাধা আসেনি। পরবর্তীতে অমিতাভের সঙ্গে বহুবার দেখা ও কথা হলেও এই প্রসঙ্গটি কখনও ওঠেনি।'  


```