Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ছোটদের সামনে খোলামেলা ভাবেই যৌনতার বিষয়ে আলোচনা করা উচিত: ম্রুনাল ঠাকুর

দ্য ওয়াল ব্যুরো: যৌনতার বিষয়টি নিয়ে ছোটদের সামনে কথা বলতে আজও অনেক অভিভাবক কুন্ঠা বোধ করেন। তবে এই কুন্ঠার জন্যই ছোটদের যৌনতা বিষয়ে স্বচ্ছ ধারণা তৈরি হয় না। সমবয়সিদের থেকে যৌনতা সম্পর্কে ভুল শিক্ষা পায় ছোটরা। সেই কারণেই এই বিষয়টি বদলানো উচ

ছোটদের সামনে খোলামেলা ভাবেই যৌনতার বিষয়ে আলোচনা করা উচিত: ম্রুনাল ঠাকুর

শেষ আপডেট: 30 June 2023 08:58

দ্য ওয়াল ব্যুরো: যৌনতার বিষয়টি নিয়ে ছোটদের সামনে কথা বলতে আজও অনেক অভিভাবক কুন্ঠা বোধ করেন। তবে এই কুন্ঠার জন্যই ছোটদের যৌনতা বিষয়ে স্বচ্ছ ধারণা তৈরি হয় না। সমবয়সিদের থেকে যৌনতা সম্পর্কে ভুল শিক্ষা পায় ছোটরা। সেই কারণেই এই বিষয়টি বদলানো উচিত বলে মনে করেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর।

লাস্ট স্টোরিজ ২ অভিনেত্রীর কথায়, ছোটদের সামনে খোলামেলা ভাবেই যৌনতার আলোচনা করা উচিত। এতে কোনও রকম ভুল ধারণার বশবর্তী হবে না নাবালকরা। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ম্রুনাল বলেন, নাবালকদের সঙ্গে যৌনতা নিয়ে স্বাভাবিক আলোচনা করলে বাড়ি থেকেই এই বিষয়ে সঠিক ধারণা তৈরি হবে তাদের।

ম্রুনালের বক্তব্য, ছোটরা পরিবারের যে কোনও একজন অভিভাবককে তাঁদের রোল মডেল হিসেবে বিশেষ স্থান দেয় তাদের নিষ্পাপ মনে। ফলে সেই অভিভাবকেরই দায়িত্ব নিয়ে পরিবারের খুদেটিকে সচেতন করে তোলা উচিত যৌনতা বিষয়ে। ভয়হীন ভাবে বা কোনওরকম আড়ষ্টতা না রেখে নিজের বাড়িতে যৌনতা নিয়ে আলোচনা করার পরিসর দেওয়া প্রয়োজন একজন নাবালককে, মন্তব্য ম্রুনালের।

প্রসঙ্গত, লাস্ট স্টোরিজ ২ ছবিতে ম্রুনাল ঠাকুরের অভিনয় বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। এই ছবিতে ম্রুনাল একজন যুবতীর অভিনয় করেছেন যার বিয়ে আসন্ন। ভাবী স্বামীর সঙ্গে নিজের যৌনতা বিষয়ক পছন্দ অপছন্দগুলি মিলিয়ে নেওয়ার প্রসঙ্গে তাঁর সঙ্গে ছবিতে ঠাকুমার ভূমিকায় নীনা গুপ্তার কথোপকথনগুলি যথেষ্ট উপভোগ করেছেন দর্শক।

আজকাল ‘নায়ক’ চেনা যায়না, নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ মৌসুমীর


```