Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মেকআপের জাদুতে চঞ্চল যেন অবিকল মৃণাল সেন! প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক

দ্য ওয়াল ব্যুরো: টলিউডে তৈরি হচ্ছে প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের (Mrinal Sen) বায়োপিক। 'পদাতিক' (Padatik) নামের সেই ছবিটি পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়। গত সপ্তাহেই নিজের টিম নিয়ে রেকি করে এসেছিলেন সৃজিত। আর শুক্রবার প্রকাশ্যে এল ছবির অভ

মেকআপের জাদুতে চঞ্চল যেন অবিকল মৃণাল সেন! প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক

শেষ আপডেট: 13 January 2023 06:54

দ্য ওয়াল ব্যুরো: টলিউডে তৈরি হচ্ছে প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের (Mrinal Sen) বায়োপিক। 'পদাতিক' (Padatik) নামের সেই ছবিটি পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়। গত সপ্তাহেই নিজের টিম নিয়ে রেকি করে এসেছিলেন সৃজিত। আর শুক্রবার প্রকাশ্যে এল ছবির অভিনেতাদের ফার্স্ট লুক (first look)। টলিউডের প্রখ্যাত মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুর হাতের জাদুতে অভিনেতাদের খুব সুন্দর মানিয়েওছে।

Padatik

সেই ছবিগুলিতে মৃণাল সেনরূপী চঞ্চল চৌধুরীকে দেখে রীতিমতো হতবাক সিনেপ্রেমীরা। চঞ্চলকে অবিকল মৃণাল সেনের মতোই দেখতে লাগছে বলে জানাচ্ছেন সবাই।

Padatik

পরিচালকের যুবক বয়সের চরিত্রে অভিনয় করবেন কোরক সামন্ত। প্রকাশ্যে এসে তাঁর লুকও।

Padatik

এছাড়াও মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মনামী ঘোষকে। মৃণালবাবুর স্ত্রী গীতা সেনের চরিত্রে তাঁকে মানিয়েছেও বেশ ভাল।

Padatik

মৃণালপুত্র কুণাল সেনের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সম্রাট চক্রবর্তী।

Padatik

সদ্য শেষ হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একসঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছিল সৃজিত এবং চঞ্চলকে। তখনই অনুরাগীরা আবদার করেছিলেন যে, দুজনে কবে একসঙ্গে কাজ করবেন। যদিও তখনও অবধি কিছুই জানা যায়নি।

Padatik

কিন্তু ফেস্টিভ্যাল শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই সৃজিত নিজের নতুন ছবির নাম ঘোষণা করে জানিয়ে দেন, যে এবার তাঁর নতুন ছবির নায়ক 'হাওয়া' খ্যাত চঞ্চল চৌধুরী। সূত্রের খবর, চলতি মাস থেকেই শুরু হবে 'পদাতিক'-এর শ্যুটিং।

রেকি করতে কোথায় গেলেন সৃজিত! 'পদাতিক'-এর প্রস্তুতিতে খামতি রাখছেন না 'ফার্স্ট বয়'


```