Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হেমন্ত কাকু চাইতেন তাঁর ইন্দুকে সবসময় শাড়িতেই দেখতে : মৌসুমী

প্রিমিয়ারে লাল শাড়ি পরে আসা নিয়ে ভাল ভাল প্রশংসা শুনছিলেন মৌসুমী। তবে মজা করে অন্যরকম মন্তব্য করে বসলেন মৌসুমী চট্টোপাধ্যায়।

হেমন্ত কাকু চাইতেন তাঁর ইন্দুকে সবসময় শাড়িতেই দেখতে : মৌসুমী

মৌসুমী হেমন্ত

শেষ আপডেট: 30 April 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: গত ২৫ এপ্রিল মুক্তি পেয়েছে মৌসুমী চট্টোপাধ্যায়ের কামব্যাক বাংলা ছবি 'আড়ি'। সেই উপলক্ষে ছবির প্রিমিয়ারে শহরে এলেন বালিকা বধূ। ভরা গরমে মুম্বই থেকে কলকাতা এলেও মুখের হাসি মেলায়নি মৌসুমীর। কলকাতায় আজকাল বেশি গরম পড়া নিয়ে বেশ মজার মন্তব্য করলেন মৌসুমী। 

মৌসুমী চট্টোপাধ্যায়ের খুব ছোট বয়সেই বিয়ে হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্তর সঙ্গে। মৌসুমির প্রতিভা ছিল। সেই প্রতিভা আরো বিকশিত হল শ্বশুর হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে। পুত্রবধূর সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের। হেমন্তই প্রথম বম্বে শহর ঘুরিয়ে দেখিয়েছিলেন তাঁকে । মৌসুমীকে ইন্দু বলে ডাকতেন হেমন্ত।বৌমাকে সিনেমায় অভিনয় করতে হেমন্ত কখনও বাধা দেননি। তবে খোলামেলা দৃশ্যে মৌসুমীকে অভিনয় করতে দিতে  ইচ্ছুক ছিলেন না তিনি । শাড়ি পরতেই মৌসুমী ভালবাসেন বেশি। আর বাপের বাড়ি কলকাতা এলে ইন্দুর প্রথম পছন্দের পোশাক শাড়িই। 

Hemantda in his son's wedding ceremony / Hemant Kumar (singer and music  director) - Bollywood Photos

যশ-নুসরতের প্রযোজনায় 'আড়ি' ছবির একমাত্র আকর্ষণ মৌসুমী। যশের মায়ের চরিত্রে রয়েছেন মৌসুমী। ব‍্যক্তিগত জীবনে দু’জনের দারুণ রসায়ন তৈরি হয়েছে। যশ বলছিলেন,'মাকে হারানোর পর আমার জীবনে একটা ফাঁকা জায়গা ছিল। আবার মৌসুমীদির জীবনেও একটা শূন‍্য জায়গা আছে। আমাদের দু’ জনের একটা মিল আছে। হাসলে চোখ ছোট হয়ে যায়। ছবিটা করতে গিয়ে বুঝতে পেরেছি, আমাদের যোগাযোগটা শুধু ছবির জন‍্য নয়। এরপরও আমাদের বন্ডিং থেকেই যাবে।'
‘আড়ি’ ছবির প্রিমিয়ারে যশের হাত ধরেই এলেন মৌসুমী। লাল সিফন শাড়িতে মৌসুমীকে ভীষণ মিষ্টি দেখতে লাগছিল। 

I had a lot of fun shooting for Aari after a 12-year gap : Mousumi  Chatterjee | Bengali Movie News - The Times of India

প্রিমিয়ারে লাল শাড়ি পরে আসা নিয়ে ভাল ভাল প্রশংসা শুনছিলেন মৌসুমী। তবে মজা করে অন্যরকম মন্তব্য করে বসলেন মৌসুমী চট্টোপাধ্যায়। 
তিনি সবাইকে চমকে দিয়ে বললেন, ”যা গরম, তাতে তো হাফপ‍্যান্ট পরে এলেই হতো ! কিন্তু হাফপ্যান্ট পরলে  আমার শ্বশুরের আত্মা কাঁপবে।”  

এদিন প্রিমিয়ারে এসে মৌসুমী তাঁর পরিবারের মানুষদের সঙ্গেও সাক্ষাত করেন। মৌসুমীর দুই ননদ অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায়ের ছোট ভাই অমল মুখোপাধ্যায়ের দুই মেয়ে, মৌসুমীর সঙ্গে বসেই 'আড়ি' ছবি দেখলেন। 

যদিও 'আড়ি' ছবির ভাল ফিডব্যাক আসছে না দর্শক ও সমালোচক মহলে। বেশির ভাগ জনের মত , যশ-নুসরতের বালখিল্য চিত্রনাট্যের সিনেমায় অভিনয় করে ভুল করেছেন মৌসুমী। তবে যশ-নুসরতের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে ভীষণ খুশি বালিকা বধূ।


```