Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা প্রয়াত, ৪৬ বছরের দাম্পত্যের অবসান মঙ্গলবার সকালে

শারীরিক অবস্থার অবনতি হওয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছিল। কিন্তু তার আগেই সব শেষ। 

মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা প্রয়াত, ৪৬ বছরের দাম্পত্যের অবসান মঙ্গলবার সকালে

স্বামী ভরত দেববর্মার সঙ্গে মুনমুন সেন

শেষ আপডেট: 19 November 2024 21:02

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা প্রয়াত। আজ সকাল ন’টা নাগাদ নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন তিনি। জানা যাচ্ছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছিল। কিন্তু তার আগেই সব শেষ। 

৪৬ বছর আগে ভরত দেববর্মাকে (Moonmoon Sen's Husband Bharat Dev Varma) বিয়ে করে ত্রিপুরার রাজ পরিবারের বৌমা হন সুচিত্রা সেনের একমাত্র কন্যা মুনমুন সেন।

মুনমুন-ভরতের বিয়েতে সুচিত্রা সেন।

ত্রিপুরার রাজ পরিবারের সদস্য ভরত দেববর্মার মাতামহী ইলা দেবী কোচবিহারের রাজকুমারী ছিলেন। আর ইলা দেবীর বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানি ছিলেন। তাঁর পিতামহী ইন্দিরা ছিলেন বরোদার মহারাজা সায়াজিরো গায়কোয়াড়ের একমাত্র মেয়ে।

একবার এক সাক্ষাৎকারে ভরতকে বিয়ে নিয়ে মুনমুন সেন নিজেই জানিয়েছিলেন, ‘আমাদের প্রথম দেখা একটা বিয়ে বাড়িতে। আমার এক বান্ধবী নাসরিন আলিকে (তৎকালীন মিস ক্যালকাটা) ডেট করতে এসেছিল আমার বর্তমান স্বামী।’ 

জানা যায়, ঘটনাক্রমে ওইদিন পার্টি শেষে মুনমুন সেনকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলেন ভরত দেববর্মা। আর সেই থেকেই সম্পর্কের সূত্রপাত মুনমুন-ভরতের।


```