Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

'আমরা দুজনে একসঙ্গে সেটে': বেবিবাম্প নিয়ে শ্যুটিংফ্লোরে, ছবি দিলেন করিনা

দ্য ওয়াল ব্যুরো: "আমরা দু'জনে একসঙ্গে সেটে..." এই ক্যাপশনেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন হবু মা করিনা কাপুর খান। দুজন বলতে তিনি আর তাঁর হবু সন্তান। এই প্রথম নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে করিনা জানালেন বিজ্ঞাপনের শ্যুটিং সেটে মা-সন্

'আমরা দুজনে একসঙ্গে সেটে': বেবিবাম্প নিয়ে শ্যুটিংফ্লোরে, ছবি দিলেন করিনা

শেষ আপডেট: 14 December 2020 14:01

দ্য ওয়াল ব্যুরো: "আমরা দু'জনে একসঙ্গে সেটে..." এই ক্যাপশনেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন হবু মা করিনা কাপুর খান। দুজন বলতে তিনি আর তাঁর হবু সন্তান। এই প্রথম নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে করিনা জানালেন বিজ্ঞাপনের শ্যুটিং সেটে মা-সন্তান দুজনে একসঙ্গে কাজ করছেন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।‌ পোস্টটি ভেসে যাচ্ছে শুভেচ্ছা, ভালবাসায়। গোলাপি রঙের স্পোর্টস ব্রা পরে, লজ্জা কাটিয়েই ছবি পোস্ট করেছেন বেবো। মুখে এক গাল হাসি। গালের গোলাপি আভাই বুঝিয়ে দিচ্ছে তিনি কতটা খুশি। কতটা স্বাভাবিক। তাঁর বন্ধু ও ডিজাইনার মাসাবা গুপ্তা পোস্টের নীচে লিখেছেন, "তোকে দেখে অবাক হয়ে যাচ্ছি। করোনা আবহে প্রেগনেন্ট অবস্থায় কাজ করছিস। প্রতিটা মেয়ের ইনস্পিরেশন তুই বেবো। আমাদের ভালবাসা গ্রহণ করিস।" বলাই বাহুল্য পোস্টটি ভেসে যাচ্ছে হার্ট ইমোজিতে। সকলেই মা, আর সন্তান যেন সুস্থ থাকেন, সেই প্রার্থনাই করছেন। এই বছরে অগাস্ট মাসে সেফ-করিনা দু'জনে একসঙ্গে জানান যে তাঁরা আবার বাবা-মা হতে চলেছেন। আমির খানের সঙ্গে 'লাল সিং ছাড্ডা'র শ্যুটিং চলছিল সেসময়।‌ গুঞ্জন রটে প্রেগনেন্সির খবর কনফার্ম হতেই করিনা তাড়াতাড়ি শ্যুটিং শেষ করেন। তারপরেও দিদি করিশ্মার সঙ্গে বেশ কিছু বিজ্ঞাপনের জন্য শ্যুটিং করেন। কিন্তু সেই সব বেশিরভাগটাই স্টুডিওর ভিতরে করার চেষ্টা করেছেন। সঙ্গে সবসময় হয় সেফ, নতুবা তাঁর পিএ থাকতেন। কখনও বা তিনি একাই নিজেকে সামলেছেন। প্রথম সন্তান তইমুর হওয়ার আগেও করিনাকে স্বাভাবিক হয়ে কাজ করতে দেখা গিয়েছিল।‌ সিনেমা থেকে শুরু করে বিজ্ঞাপনের জন্য সেসময়ও কাজ করেছেন। এমনকি ডিজাইনার সব্যসাচী মুখার্জীর ফ্যাশন শো-এর জন্য বেবি বাম্প নিয়েই র‍্যাম্পে হেঁটেছিলেন করিনা। নিজে মুখেই সেসময় জানিয়েছিলেন, "এটা খুব স্বাভাবিক।‌ আমার মতো ভারতের আরও অনেক মেয়েরাই প্রেগনেন্ট অবস্থায় কাজ করে। কাজের জগত থেকে অনেক সময় দূরে থাকা সম্ভব হয় না। তবে হ্যাঁ,আমি ভীষণ সাবধানে থাকি। খেয়াল রাখি।" নিঃসন্দেহে করিনা যে প্রতিটা মেয়ের ইনস্পিরেশন হয়ে উঠছেন তা বলাই বাহুল্য।

```