Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

এবার বলিউডে মিঠুনের ছোট ছেলে, 'ব্যাড বয়' নমশিকে শুভেচ্ছা জানিয়ে টুইট অমিতাভ-শাহরুখ-সলমনের

শুভদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার সাধারণ ছেলে ছিল সে। নামও খুব সাধারণ, গৌরাঙ্গ চক্রবর্তী। সাদামাঠা মধ্যবিত্ত পরিবারে মনোযোগী পড়াশোনা আর কেরিয়ারের স্বপ্ন। কলকাতার স্কটিশ চার্চ কলেজে রসায়নে স্নাতক ডিগ্রিও আসে। কিন্তু পাশাপাশিই আসে 'ফিল্ম

এবার বলিউডে মিঠুনের ছোট ছেলে, 'ব্যাড বয়' নমশিকে শুভেচ্ছা জানিয়ে টুইট অমিতাভ-শাহরুখ-সলমনের

শেষ আপডেট: 7 June 2020 12:05

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

উত্তর কলকাতার সাধারণ ছেলে ছিল সে। নামও খুব সাধারণ, গৌরাঙ্গ চক্রবর্তী। সাদামাঠা মধ্যবিত্ত পরিবারে মনোযোগী পড়াশোনা আর কেরিয়ারের স্বপ্ন। কলকাতার স্কটিশ চার্চ কলেজে রসায়নে স্নাতক ডিগ্রিও আসে। কিন্তু পাশাপাশিই আসে 'ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া' (এফটিআইআই) থেকে আরও একটি ডিগ্রি। এই দ্বিতীয় ডিগ্রির দৌলতেই সেই সাধারণ ছেলেকে দেখে ফেলেছিলেন মৃণাল সেন। তখন বাংলা জ্বলছে নকশাল আন্দোলনে। জড়িয়ে পড়ছিল সেই সাধারণ ছেলেটিও। অনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু সিনেমার প্রতি আগ্রহ আর সঠিক গাইডেন্সই যেন তাকে নবজন্ম দিল। প্রথম ছবি করার ডাক এল মৃণাল সেনের থেকেই। আর নায়কের ভূমিকায় সেই ছেলেটির গৌরাঙ্গ নাম বদলে রাখা হল মিঠুন। ব্যস, আর পেছনে ফেরা নয়। কৃষ্ণকায় নির্মেদ চেহারায় প্রথম ছবি মৃণাল সেনের 'মৃগয়া'তে অভিনয় করেই মিঠুন চক্রবর্তী জিতে নিয়েছিলেন জাতীয় পুরস্কার। আরও নানা কাজের সিঁড়ি ভাঙতে ভাঙতে সেই মিঠুনই হলেন বলিউডের ডিস্কো ডান্সার। সেরা অভিনেতা বা সেরা ডান্সার বা সেরা পারফর্মার! বাংলার ছেলে বম্বের স্টার! মেধা আর পরিশ্রমের জোর যে কতটা, তা অক্ষরে অক্ষরে প্রমাণ করেছিলেন তিনি। এবার পালা তাঁর উত্তরাধিকারীর। মিঠুন ও যোগিতা বালির কনিষ্ঠ পুত্র নমশি চক্রবর্তীর বলিউডে অভিষেক হতে চলেছে। রাজকুমার সন্তোষীর পরিচালনায় তৈরি হয়েছে নমশির প্রথম সিনেমা 'ব্যাড বয়'। রোম‍্যান্টিক কমেডি ছবিটিতে নায়িকাও নবাগতা। সাজিদ কুরেশির কন্যা আমরিন কুরেশি।

এই 'ব্যাড বয়' ছবির প্রথম পোস্টার সামনে এল শাহরুখ খানের হাত ধরে। সেই সঙ্গে এই পোস্টার শেয়ার করেছেন সলমন খানও। তার পরেই বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন শেয়ার করেন নমশির ছবি 'ব্যাড বয়'-এর পোষ্টার। মিঠুন অমিতাভের চেয়ে এক দশক জুনিয়র হলেও, অমিতাভ মিঠুনকে সম্মান দিয়ে টুইট করে লেখেন "মিঠুনদার ছোট ছেলের প্রথম আর্বিভাব ছবি... শুভকামনা।" মিঠুন-সলমন একসঙ্গে 'বীর'-এর মতো ছবি করেছেন, অমিতাভ বচ্চন আর মিঠুনও একসময়ে একসঙ্গে 'দো আনজানে' ছবি করেছিলেন। এবার বন্ধুর ছেলের জন্য সবাই শুভকামনা জানিয়েছেন। এই তিন মেগাস্টারের শুভেচ্ছা নমশির প্রথম পথ চলায় আরও প্রেরণা ও সাহস জুগিয়েছে বইকী। ব্যাড বয়-এর প্রযোজক সাজিদ কুরেশি, দাভাল জয়ন্তীলাল গাদা ও অক্ষয় জয়ন্তীলাল গাদা। একদম মূলধারার বাণিজ্যিক ছবি 'ব্যাড বয়' দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন নমশি।

মিঠুনের তিন পুত্র ও এক কন্যা। বড় ছেলে মিমো মহাঅক্ষয় চক্রবর্তী। ২০০৮ সালে ‘জিমি’-তে বলিউড অভিষেক হয়েছিল মহাঅক্ষয় ওরফে মিমোর। তবে হিট করেনি সে ছবি। এর পরে বাংলা ছবি 'রকি' করেও মিমো ফ্লপ করে যান। মিঠুনের দ্বিতীয় পুত্র রিমো উষ্মেয় চক্রবর্তী পরিচালনার পথে হেঁটেছেন। কনিষ্ঠ পুত্র নমশি চক্রবর্তী। ছোট মেয়ে দিশানী চক্রবর্তী, যাকে বাবার অভাব কোনও দিন বুঝতে দেননি মিঠুন। নমশির প্রথম ছবির পরিচালক রাজকুমার সন্তোষী সংবাদমাধ্যমকে জানান, "কমার্শিয়াল ছবির ড্রামা, প্রেম, প্যাশন, গান, অ্যাকশন সব থাকছে এই ছবিতে। এই মূলধারার ছবির প্রতি মানুষের একটা আলাদা ভাল লাগা আছে। আমরা ছবির পোস্টার আপনাদের সামনে নিয়ে এলাম। এই ছবিতে নায়কের চরিত্রে আছেন মিঠুন চক্রবর্তীর ছেলে নমশি চক্রবর্তী আর এ ছবির নায়িকা আমরিন কুরেশি। বেঙ্গালুরু ও মুম্বইতেই বেশির ভাগ শ্যুটিং হয়েছে ছবির।" আর নমশির কথায়, "আমার স্বপ্ন সত্যি হল। আমি ভাগ্যবান যে রাজজি আর সাজিদ ভাইয়ের সাহায্য পেয়েছি। এই ছবি করার সময় প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।" মিঠুনের সঙ্গে চেহারায় অনেকটাই মিল রয়েছে নমশির। এক ঝলকে দেখলে নমশিকে তরুণ মিঠুনই লাগে। এবার নিজের যোগ্যাতা দিয়ে তিনি নায়কের আসন পাকা করতে পারেন কিনা, সেটাই দেখার।

নমশি অবশ্য ভুলে যাননি তাঁর অতীত ইতিহাস। বলেছেন, “আমার ঠাকুর্দা বসন্ত কুমার চক্রবর্তী একেবারে সাধারণ মানুষ ছিলেন। তিনি কয়েক দিন আগেই প্রয়াত হয়েছেন। ছবির জগতেও তাঁর তেমন মেলামেশা ছিল না। আমার বাবা আজ যা হয়েছেন, সবটাই নিজের কঠোর পরিশ্রমের সুবাদে। বাবা ৪০ বছর ধরে ৩৬০টি ছবিতে কাজ করেছেন সেই সঙ্গে তিনি তাঁর যোগ্যতা প্রমাণ করেছেন। নিজের স্বার্থসিদ্ধির জন্য কাউকে কখনও খোশামোদ করেননি বাবা। আমার বাবা ছিলেন এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ছেলে যার সঙ্গে রুপোলি দুনিয়ার কোনও সম্পর্ক ছিল না। তিনি তাঁর নিজের কঠোর পরিশ্রমেই বিখ্যাত হয়েছেন। আমিও তাই চেষ্টা করব। আমি কেরিয়ার গড়তে চাই নিজের চেষ্টায়। আমি যে মিঠুন চক্রবর্তীর ছেলে, এই বিষয়টি আমার সাফল্যের পরে উচ্চারিত হোক।" তবে সে তিনি যাই বলুন, নমশির ছবির প্যাশন, অভিনয় করার ইচ্ছে কিন্তু বাবাকে দেখেই। বাবার সব ছবিই তাঁর শুধুমাত্র দেখাই নয়, বাবাকে নকল করে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয়ও করতেন নমশি। এখন দেখার বিষয় এটাই, যে এই স্টারকিড ছক্কা হাঁকাতে পারেন কিনা বি টাউনে!

```