Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মিঠুন খুব জ্বালাত, র‍্যাগিং করে চুল কেটে দিয়েছিল: শক্তি কাপুর

দ্য ওয়াল ব্যুরো: গত শতকে বহু ছবিতে তাঁদের দুজনকে মুখোমুখি বহু অ্যাকশন দৃশ্যে দেখা গেছে (mithun chakraborty ragged shakti kapoor)। তবে বাস্তবেও যে তাঁরা দুজন মুখোমুখি হয়ে একে অন্যের পিছনে লাগতেন এই কথা অনেকেরই জানা নেই। কথা হচ্ছে শক্তি কাপু

মিঠুন খুব জ্বালাত, র‍্যাগিং করে চুল কেটে দিয়েছিল: শক্তি কাপুর

শেষ আপডেট: 31 July 2023 10:35

দ্য ওয়াল ব্যুরো: গত শতকে বহু ছবিতে তাঁদের দুজনকে মুখোমুখি বহু অ্যাকশন দৃশ্যে দেখা গেছে (mithun chakraborty ragged shakti kapoor)। তবে বাস্তবেও যে তাঁরা দুজন মুখোমুখি হয়ে একে অন্যের পিছনে লাগতেন এই কথা অনেকেরই জানা নেই। কথা হচ্ছে শক্তি কাপুর (shakti kapoor) এবং মিঠুন চক্রবর্তীকে (mithun chakraborty) নিয়ে। দু'জনেই পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন। সেই সময়েরই কিছু স্মৃতি সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন শক্তি।

পুনে ফিল্ম ইনস্টিটিউটে প্রথম যখন পা রাখছেন শক্তি, এ একেবারে সেই সময়কার কথা (mithun chakraborty ragged shakti kapoor)।

শক্তির কথায়, 'ততদিনে আমি একজন তারকা।' যেদিন ফিল্ম ইনস্টিটিউটে পৌঁছান সেদিন তিনি জানতে পারেন যে কোর্স শুরু হতে তখনও তিন দিন দেরি আছে। সেই কারণে বোনের বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন।

সেখানেই দেখা হয় রাকেশ রোশনের সঙ্গে। বিয়েবাড়ি শেষে রাকেশ এবং তিনি পুনের হোস্টেলে ফেরেন দুজনে। সেখানে আচমকাই মুখোমুখি হন শতচ্ছিন্ন ধুতি পরা এক যুবকের সঙ্গে, জানা যায় তিনিই মিঠুন চক্রবর্তী। এরপর মিঠুন জোর করে তাঁকে নিয়ে যান সিনিয়রদের ঘরে। সেখানেই র‍্যাগিং করে চুল কেটে দেওয়া হয় বড় পর্দার এই জাঁদরেল ভিলেনের।

নিরুপায় হয়ে এরপরই কাঁদতে শুরু করেন শক্তি। ভেবেছিলেন সব ছেড়েছুড়ে বাড়ি ফিরে আসবেন। তবে তাঁকে কাঁদতে দেখে শেষমেশ মিঠুনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন। সেই সিনিয়রদের বারণ করেন শক্তিকে বিরক্ত করতে। সেই থেকে এতগুলো বছর পার করেও দু'জনে ভাল বন্ধু হয়ে থেকে গিয়েছেন। জানালেন শক্তি।

উত্তম-সুচিত্রার ফুলশয্যায় গান গাইলেন মহম্মদ রফি! বাংলা সিনেমায় এ এক অনন্য উপহার


```