Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বড়পর্দায় শরৎচন্দ্রের 'অভাগীর স্বর্গ'! মুখ্য ভূমিকায় সৃজিতের স্ত্রী মিথিলা

বাংলা সাহিত্যের কালজয়ী গল্প উপন্যাসের কথা বললে মনে পড়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। এবার তাঁরই ছোটগল্প 'অভাগীর স্বর্গ' অবলম্বনে আসতে চলেছে 'ও অভাগী'।

বড়পর্দায় শরৎচন্দ্রের 'অভাগীর স্বর্গ'! মুখ্য ভূমিকায় সৃজিতের স্ত্রী মিথিলা

শেষ আপডেট: 12 March 2024 16:30

দ্য ওয়াল ব্যুরো: বাংলা সাহিত্যের কালজয়ী গল্প উপন্যাসের কথা বললে মনে পড়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। এবার তাঁরই ছোটগল্প 'অভাগীর স্বর্গ' অবলম্বনে আসতে চলেছে 'ও অভাগী'। পরিচালক অনির্বাণ চক্রবর্তীর এই  ছবিতে অভিনয় করছেন সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। মিথিলা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সুব্রত দত্ত। 


শরৎচন্দ্রের আসল গল্পটি খুব একটা বদলাননি পরিচালক। মূল গল্পকে সঙ্গী করেই নিজের মতো কাহিনী গঠন করেছেন। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা, ঝাড়খণ্ডের ঘাটশিলার নানান অঞ্চলে। 

O Abhagi' brings Sarat Chandra Chattopadhyaya's work to life on screen -  Times of India

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির চারটি গান, যা  দর্শকদের পছন্দের তালিকায় এসে গেছে। পরিচালক এই গল্পটিকেই কেন বাছলেন জিজ্ঞেস করলে তিনি বলেন, 'আমার বাড়ির পাশেই রূপনারায়ণ নদী। আর নদীর উল্টো পাড়েই ছিল শরৎচন্দ্রের বাড়ি। উনি ওই নদীর পাশে বসেই অভাগীর স্বর্গ গল্পটি লিখেছিলেন। তাই হয়তো এই গল্পটার সঙ্গে একটা যোগসূত্র খুঁজে পেয়েছিলাম। এছাড়াও লেখকের এত গল্প নিয়ে কাজ হলেও অভাগীর স্বর্গ নিয়ে কেউ কোনও কাজ করেননি। তাই সুযোগটা হাতছাড়া করলাম না।' 


ছবিটির সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মলয় মণ্ডল। সম্পাদনা করছেন সুজয় দত্ত রায়। সঙ্গীত পরিচালনায় মৌসুমী চট্টোপাধ্যায়। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রবীর ভৌমিক। ‘ও অভাগী’ ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, লগ্নজিতা চক্রবর্তী, বাংলাদেশের অনিমেষ রায়-সহ আরও অনেকে।

O Abhagi Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos |  eTimes
‘ও অভাগী’ ছবিতে নতুন রূপে দেখা যাবে মিথিলাকে। মিথিলা ছাড়াও এই সিনেমার কাস্টিং রীতিমতো নজরকাড়া। অভাগীর স্বামী অর্থাৎ রসিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সায়ন ঘোষকে। জমিদার গিন্নির ভূমিকায় রয়েছেন দেবযানী চট্টোপাধ্যায়। জমিদারের ভূমিকায় সুব্রত দত্ত। কাঙালির চরিত্রে অভিনয় করবেন সৌরভ হালদার। যমরাজের চরিত্রে নজর কাড়বেন ঈশান মজুমদার। এই ছবির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা সব কিছুর দায়িত্বেই আছেন অনির্বাণ চক্রবর্তী। 'ও অভাগী' বড় পর্দায় মুক্তি পাবে ২৯ মার্চ।


```