Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

প্রয়াত 'মির্জাপুর' খ্যাত অভিনেতা, মুম্বইয়ে অ্যাওয়ার্ড শো চলাকালীন হঠাৎই হার্ট অ্যাটাক

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন 'মির্জাপুর' (Mirzapur) সিরিজ খ্যাত বলিউড অভিনেতা শাহনওয়াজ প্রধান (Shahnawaz Pradhan)। হৃদরোগে আক্রান্ত হয়ে ১৭ ফেব্রুয়ারি, শুক্রবার আকস্মিকভাবে মারা (death) যান তিনি। মুম্বইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকাল

প্রয়াত 'মির্জাপুর' খ্যাত অভিনেতা, মুম্বইয়ে অ্যাওয়ার্ড শো চলাকালীন হঠাৎই হার্ট অ্যাটাক

শেষ আপডেট: 18 February 2023 06:54

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন 'মির্জাপুর' (Mirzapur) সিরিজ খ্যাত বলিউড অভিনেতা শাহনওয়াজ প্রধান (Shahnawaz Pradhan)। হৃদরোগে আক্রান্ত হয়ে ১৭ ফেব্রুয়ারি, শুক্রবার আকস্মিকভাবে মারা (death) যান তিনি। মুম্বইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। 'ফ্যান্টম', 'রইস'-সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৬ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

জানা গেছে, অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলার সময় শাহনওয়াজ প্রধান হঠাৎই তীব্র বুকে ব্যথা অনুভব করেন। এরপর তিনি আচমকা অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি ভিত্তিতে তাঁর চিকিৎসা শুরু হলেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। হাসপাতাল সূত্রে খবর, হার্ট অ্যাটাকের জেরেই মৃত্যু হয়েছে অভিনেতার।

টেলিভিশন জগতে বেশ পরিচিত মুখ শাহনওয়াজ প্রধান। 'মির্জাপুর' সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় ছাড়াও একাধিক ওয়েব সিরিজ এবং বহু ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বলিউডে তাঁর সহকর্মীরাও। রাজেশ তাইলাং, যিনি মির্জাপুরে শাহনওয়াজের সঙ্গে কাজ করেছেন, তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "শাহনওয়াজ ভাইকে শেষ প্রণাম! 'মির্জাপুর'-এর সময় কত ভাল সময় কাটিয়েছিলাম আপনার সঙ্গে। আপনার মৃত্যুর খবর বিশ্বাস হচ্ছে না।"

‘লগন’ সিনেমা-খ্যাত অভিনেতা যশপাল শর্মা একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি গোটা ঘটনাটি নিজের চোখের সামনে ঘটতে দেখেন। পরে শাহনওয়াজের মৃত্যুর খবর জানতে পেরে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "আজ মুম্বইয়ের এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। সবকিছুই দারুণ চলছিল। বহু গুণীজন উপস্থিত ছিলেন। কিন্তু, পুরস্কার গ্রহণের কিছুক্ষণ পরেই আমাদের প্রিয় অভিনেতা আমাদের ছেড়ে চলে যান।"

জানা গেছে, শনিবার শাহনওয়াজ প্রধানের শেষকৃত্য সম্পন্ন হবে।

‘শেহজাদা’র পারিশ্রমিক ফিরিয়ে দিলেন কার্তিক আরিয়ান! নেপথ্যে কী কারণ


```