Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শাহরুখের সংলাপ শোনা গেল রাজেশ খান্না, মিঠুন চক্রবর্তীর মুখে! দেখুন মীরের কীর্তি

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের নতুন ছবি ‘জওয়ান’ নিয়ে বর্তমানে আলোচনা সর্বত্র। সিনেমায় অভিনেতার (Bollywood stars) দ্বৈত চরিত্রে অভিনয়, সমসাময়িক রাজনীতি, দেশের সমাজব্যবস্থা নিয়ে তোলা প্রশ্ন—সবকিছু নিয়েই অফিস আড্ডা থেকে সোশ্যাল মিডিয়া

শাহরুখের সংলাপ শোনা গেল রাজেশ খান্না, মিঠুন চক্রবর্তীর মুখে! দেখুন মীরের কীর্তি

শেষ আপডেট: 19 September 2023 11:17

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের নতুন ছবি ‘জওয়ান’ নিয়ে বর্তমানে আলোচনা সর্বত্র। সিনেমায় অভিনেতার (Bollywood stars) দ্বৈত চরিত্রে অভিনয়, সমসাময়িক রাজনীতি, দেশের সমাজব্যবস্থা নিয়ে তোলা প্রশ্ন—সবকিছু নিয়েই অফিস আড্ডা থেকে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হচ্ছে। তবে ছবি মুক্তির আগে থেকে ‘জওয়ান’ সংক্রান্ত যে বিষয়টি খবরের শিরোনামে, তা হল একটি সংলাপ। যেখানে শাহরুখকে বলতে শোনা যাচ্ছে, “বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর!” এই ডায়লগটি যে সোশ্যাল মিডিয়ায় কী পরিমাণে ভাইরাল হয়েছে, তা না দেখলে বিশ্বাসযোগ্য নয় কারও কাছেই। এবার এই সংলাপ নিয়েই একটি মজাদার রিল ভিডিও (mimic video) বানালেন অভিনেতা, সঞ্চালক মীর আফসার আলি (Mir Afsar Ali)।

চলতি বছরেই মীর শুরু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। সেখানে তিনি এবং আরও অনেকে গল্পপাঠ করেন। যা ‘সানডে সাসপেন্স’-এর স্মৃতি উস্কে দেয় শ্রোতাদের একাংশের মনে। আর সেই ‘গপ্পো মীরের ঠেক’-এর কাজের ফাঁকে ফাঁকেই তিনি নানারকম রিল ভিডিও বানান সমসাময়িক ট্রেন্ডি বিষয় নিয়ে। মঙ্গলবার দুপুরেও তিনি তেমনই একটি ভিডিও পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। যেখানে মীর ছাড়াও রয়েছেন সৌমেন চক্রবর্তী নামের আরও একজন। তাঁরা ‘জওয়ান’ সিনেমার সেই বিখ্যাত সংলাপ নিয়েই মজাদার রিলটি বানিয়েছেন, যা একঘণ্টার মধ্যেই ১৪ হাজার ভিউ ছাড়িয়ে গিয়েছে। মীরের মিমিক্রি করার দক্ষতার কথা কারও অজানা নয়। এই সংলাপটি নিয়েও তিনি তেমনই কয়েকজনের মিমিক্রি করেছেন। যা বেশ মনে ধরেছে মীরের ভক্তদের।

‘জওয়ান’ সিনেমায় বিক্রম রাঠোর রূপী শাহরুখের মুখে শোনা গিয়েছে এই সংলাপ। কিন্তু শাহরুখ যদি তাঁর কেরিয়ারের শুরুর দিকের সিনেমার মতো অভিনয় করে এই সংলাপ বলত, তাহলে কেমন লাগত শুনতে? কিংবা শাহরুখ না হয়ে যদি হিরোর নাম রাজেশ খান্না, সানি দেওল, মিঠুন চক্রবর্তী বা অশোক কুমার হতো, তাহলে তাঁরা এই সংলাপ কেমনভাবে বলতেন, সেটাই খুব মজার ছলে অভিনয় করে দেখিয়েছেন মীর। রাজেশ খান্নার সেই ঘাড় হেলিয়ে, হাত নেড়ে কথা বলা কিংবা সানি দেওলের সেই ট্রেডমার্ক চিৎকার, পুরো বিষয়টাই দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন তিনি। মীরকে এতদিন একজন রেডিও জকি কিংবা একজন কমেডিয়ানের তালিকাতেই বদ্ধ করে রেখেছিলেন সবাই। কিন্তু তাঁর ব্যাপ্তি যে আরও বড়, তা বারবার নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন অভিনেতা।

দেখুন সেই ভিডিও: (Mir Afsar Ali)

শাহরুখের ‘বাপ সে বাত কর’ সুপারহিট! কিন্তু স্ক্রিপ্টে ছিলই না ‘জওয়ান’-এর এই সংলাপ


```