Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'মেয়েবেলা'র বিদায়, গড়পড়তা গল্প নয় বলেই টিআরপি নেই

শুভদীপ বন্দ্যোপাধ্যায় অন্তিম পর্বে 'মেয়েবেলা' সিরিয়াল। বিদায়ের সুরে শেষ হল মিত্র বাড়ির গল্প। দর্শকদের মন খারাপ। ভাল গল্প হয়েও সিরিয়াল স্থায়ী হল না। টিআরপি কম বলেই সিরিয়ালের সময় পরিবর্তন হয়েছিল। এবার মেয়েবেলা শেষ হয়েও গেল। শা

'মেয়েবেলা'র বিদায়, গড়পড়তা গল্প নয় বলেই টিআরপি নেই

শেষ আপডেট: 24 June 2023 16:08

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

অন্তিম পর্বে 'মেয়েবেলা' সিরিয়াল। বিদায়ের সুরে শেষ হল মিত্র বাড়ির গল্প। দর্শকদের মন খারাপ। ভাল গল্প হয়েও সিরিয়াল স্থায়ী হল না। টিআরপি কম বলেই সিরিয়ালের সময় পরিবর্তন হয়েছিল। এবার মেয়েবেলা শেষ হয়েও গেল। শাশুড়ি-বউমার মধুর মিলনের পরেই ২৭ বছর এগিয়ে যায় ‘মেয়েবেলা’র গল্প। এসেছে গল্পে নতুন প্রজন্ম। ডোডো এখন অভিজ্ঞ বাবা সাদা পোশাকে বাড়ির কর্তা আর মৌ রাশভারী মা,চোখে মোটা ফ্রেমের চশমা। এখনও ডোডোদা বলেই স্বামীকে সম্বোধন করে মৌ। নির্ঝর অর্থাৎ ডোডোকে বলতে শোনা গেল, ‘তুই কিন্তু আগে এত কথা বলতিস না মৌ, যত বয়স বাড়ছে তত তোর বকবক বাড়ছে’। ডোডো-মৌ এর ছেলের বিয়ের সানাই বাজল। ছেলের ভূমিকাতেও অর্পন তারুণ্যের ঝড় তুলে এবং শেষ হল মেয়েবেলা।

রূপা গাঙ্গুলির কামব্যাক সিরিয়াল ছিল 'মেয়েবেলা'। রূপাকে সামনে রেখেই করা হয়েছিল সিরিয়ালের প্রচার। 'মেয়েবেলা', সিরিয়ালের গল্প একদম সেই রবি ওঝার 'এক আকাশের নীচে'র স্বাদ গন্ধ এনে দিয়েছিল ছোট পর্দার দর্শকদের। কিন্তু রূপার চরিত্রটি ক্রমশ নেগেটিভ ভ্যাম্প চরিত্রে পর্যবসিত হচ্ছিল। রূপা শেষমেষ ছেড়ে দেন সিরিয়াল। রূপা গাঙ্গুলি 'মেয়েবেলা' সিরিয়াল ছাড়ার পর দ্য ওয়ালকে এক একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন কয়েক মাস আগেই "অত্যাচারী নেগেটিভ শেডের শাশুড়ির রোলটা আমি আর করতে পারছিলাম না। বারবার বলা সত্ত্বেও আমার চরিত্রটা ভালর দিকে এগোচ্ছিল না।" রূপা এও জানান বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে ঠকানো হয়েছে।

রূপার পরিবর্তে বীথি চরিত্রে আসেন অনুশ্রী দাস। অনুশ্রী রূপার জুতোয় পা গলিয়ে প্রথমে হাঁটতে শক্ত লাগলেও ধীরেধীরে অনুশ্রী বীথি হয়ে উঠছিলেন।

তবে এই সিরিয়ালের আরো কিছু চরিত্র ভীষণ গুরুত্বপূর্ণ ও দর্শকদের ভাল লাগার। বাড়ির সবার বড় আম্মা, শাশুড়ির চরিত্রে চিত্রা সেনের অভিনয় এ সিরিয়ালে সবার প্রিয়। এছাড়াও নায়ক-নায়িকা ডোডো আর মৌ এর চরিত্রে অর্পন ঘোষাল ও স্বীকৃতি মজুমদারের জুটি বিশাল জনপ্রিয়তা অর্জন করে। নাটকের ছেলে অর্পন আগে কিছু ওয়েব সিরিজ করলেও প্রথম এই মেয়েবেলা সিরিয়াল দিয়েই লাইমলাইট পান।

এছাড়াও টিকলি চরিত্রে শ্রেয়া মজুমদারের চরিত্র নজর কেড়েছিল। মিমি দত্ত,রত্না সরকার,অনিমেষ ভাদুড়ি,বিপ্লব বন্দ্যোপাধ্যায় সবার চরিত্র গুলোই মন ভরায়। সবার ওপরে এই মেয়েবেলার গল্প মুক্ত হাওয়া এনেছিল ছোট পর্দায়। মাঝে চিত্রনাট্য গড়পড়তা হয়ে গেলেও নতুন ছন্দে মন ভরাচ্ছিল মেয়েবেলা। কিন্তু এই গড়পড়তা জিনিষ নয় বলেই মেয়েবেলার বেলা ফুরোল। শেষ হয়ে গেল মেয়েবেলা সিরিয়াল। কিছুটা যেন শেষ করতে হবে তাই হুড়মুড় করে সব মিল দেখিয়ে যা হোক করে শেষ করা হল সিরিয়াল।

বেশিরভাগ দর্শকদের মন খারাপ। তাঁরাও বলছেন অনেক সিরিয়াল অতি কদর্য চিত্রনাট্যের হয়েও সেগুলি চলছে অথচ কোপ পড়ল মেয়েবেলার উপর। তাহলে সেই দর্শক কারা যারা দু তিনটে বউ,পরকীয়া আর মেঠো চিত্রনাট্য দেখার জন্যই টেলিভিশন দেখেন! শুধু তাঁদের প্রোডাক্ট বানাতে গিয়ে কী ভাল জিনিষ করার সাহস হারাবেন পরিচালকরা? অথচ দু দশক আগে 'এক আকাশের নীচে','প্রতিবিম্ব','আস্থা','একদিন প্রতিদিন','খেলা' নিখুঁত সৃজনশীল চিত্রনাট্য নির্ভর উচ্চমানের সিরিয়াল রমরমিয়ে চলেছে ছোট পর্দায়। সেই যুগ মেয়েবেলার পরিচালক সুদীপ দাস ও লেখিকা দেবিকা মুখোপাধ্যায় ফেরাতে চেয়েও পারলেন না। প্রোডাকশন হাউস সুরিন্দর ফিল্মসও হার মানল টিআরপি আর চ্যানেলের নির্দেশের কাছে।

রূপার অনুপস্থিতি অনেকটাই কমিয়ে দেয় মেয়েবেলার দর্শক সংখ্যা। কিন্তু গল্পের জোরে তবু অনেক দর্শক আবার সিরিয়াল দেখছিলেন। কিন্তু গড়পড়তা গল্প নয় বলেই যাত্রা থামল মেয়েবেলার।

গানের ওপারে সিরিয়াল আজ সবাই বলেন ঋতুপর্ণ ঘোষ ও প্রসেনজিতের আইকনিক সৃষ্টি। কিন্তু সেই সিরিয়াল ও চলতে পারেনি বেশিদিন। এবার তেরো বছর পর চিত্রটা একবারেই বদলাইনি। ভাল গল্পের মেয়েবেলার বাতি নিভল।

তাহলে টেলিভিশনে ভাল কাজ করার সাহস কি কেউ আর দেখাতে পারবেন না?
মেয়েবেলা যেন সেই বার্তা দিয়ে শেষ হল।


```