Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সমালোচকদের কাছ থেকে দুর্দান্ত রিভিউ, প্রথম দিনে কত টাকা আয় করল 'মেট্রো..ইন দিনো'

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ মুক্তি পেল অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো ইন দিনো’। বহুদিন ধরেই এই ছবিকে ঘিরে উৎসাহের পারদ ছিল তুঙ্গে।

সমালোচকদের কাছ থেকে দুর্দান্ত রিভিউ, প্রথম দিনে কত টাকা আয় করল 'মেট্রো..ইন দিনো'

‘মেট্রো ইন দিনো’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 July 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ মুক্তি পেল অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো ইন দিনো’। বহুদিন ধরেই এই ছবিকে ঘিরে উৎসাহের পারদ ছিল তুঙ্গে। পরিচালক যাঁর নামের সঙ্গেই জড়িয়ে থাকে গল্প বলার অভিনব কৌশল—তিনি যে এবারেও দর্শকদের হতাশ করবেন না, তা মুক্তির প্রথম দিনেই স্পষ্ট হয়ে গেল।

শুক্রবার, ৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এবং প্রথম দিনেই ‘মেট্রো ইন দিনো’ বক্স অফিসে সংগ্রহ করেছে প্রায় ৩.৩৫ কোটি টাকা—স্যাকনিল্কের প্রাথমিক অনুমান এমনটাই। সমালোচক থেকে সাধারণ দর্শক, সকলেই ছবির প্রশংসায় পঞ্চমুখ। ফলে বক্স অফিসে ছবিটির সংগ্রহ আগামী দিনগুলিতে আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।

আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, ফাতিমা সানা শেখ, কঙ্কনা সেনশর্মা, পঙ্কজ ত্রিপাঠি, অনুপম খের ও নীনা গুপ্তা—বহুস্তরীয় এই অভিনেতা-অভিনেত্রীর সমাবেশে তৈরি হয়েছে একটি সংবেদনশীল গল্পের জাল। চারটি ভিন্ন বয়স ও প্রেক্ষাপটের জুটি, যাঁদের সম্পর্কের গল্প কখনও নিঃশব্দ, কখনও দ্বিধাগ্রস্ত, আবার কখনও বা গভীর ভালবাসার দাগ কেটে যায় মনে।

এক জুটি খুঁজে পান বিবাহিত জীবনের ক্লান্তির মধ্যেও এক নতুন প্রেম। আরেকজন ফিরে যান পুরনো স্মৃতির ভিড়ে। কেউ বা আত্মসমর্পণ করেন আবেগের কাছে, কেউ আবার জীবনের বাস্তবতাকে ঠেলে দিয়ে বাঁচতে শেখেন ভালবাসার শক্তিতে। এই মেলবন্ধনেই তৈরি হয়েছে ‘মেট্রো ইন দিনো’র আবহ।


```