Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আল্লু অর্জুনের বাড়িতে হামলা! মহিলা ভক্তের মৃত্যুর প্রতিবাদে স্লোগান, ধৃত ৮ 

বিচার চেয়ে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বাড়ি লক্ষ্য করে পর পর ঢিল ছোড়া হয় রবিবার। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে।

আল্লু অর্জুনের বাড়িতে হামলা! মহিলা ভক্তের মৃত্যুর প্রতিবাদে স্লোগান, ধৃত ৮ 

ফাইল চিত্র

শেষ আপডেট: 22 December 2024 19:47

দ্য ওয়াল ব্যুরো: বিচার চেয়ে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বাড়ি লক্ষ্য করে পর পর ঢিল ছোড়া হয় রবিবার। হায়দরাবাদের একটি থিয়েটারে পুষ্পা ২ সিনেমা দেখার সময় পদপিষ্ট হয়ে এক মহিলা ভক্তের মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় জেরেই এই কাণ্ড। রবিবার হায়দরাবাদের জুবিলি হিলসে আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির বেশ কয়েকজন সদস্য। 

তাঁরা অভিনেতার বাড়িতে ভাঙচুর করে। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে। তাঁদের জুবিলি হিলস থানায় নিয়ে আসা হয়। এই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না আল্লু অর্জুন। হামলার একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, একদল লোক জোর করে বাড়িতে ঢুকে তাণ্ডব চালাচ্ছে এবং বাড়ির বাইরে রাখা ফুলের বিভিন্ন পাত্রও ভাঙছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার মাত্র এক ঘণ্টা আগে আল্লু অর্জুন তাঁর সোশাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে একটি বার্তা দেন। তিনি বলেন, 'আমার সব অনুরাগীদের অনুরোধ, যেন তাঁরা তাদের অনুভূতি সঠিকভাবে এবং দায়িত্বশীলতার সঙ্গে প্রকাশ করেন। সোশাল মিডিয়া কিংবা ব্যক্তিগতভাবে, কোনও জায়গায় অশালীন বা অশোভন শব্দ ব্যবহার করবেন না। যদি কোনও ভুয়া প্রোফাইল থেকে কেউ আমার নাম নিয়ে এমন আচরণ করে, তবে তাঁর বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব।'

কেন অভিনেতার বাড়িতে হামলা চলে?

৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে আল্লু অর্জুন পৌঁছানোর পরই বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার ফলে পদদলিত হয়ে এক মহিলার মৃত্যু এবং তাঁর ছেলে গুরুতর আহত হন। এই দুঃখজনক ঘটনার পর রবিবার আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালানো হয়। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যরা দাবি করেছেন, ওই মহিলার পরিবারের জন্য এক কোটি টাকার আর্থিক সহায়তা দিতে হবে। এই দাবি নিয়ে তাঁরা আল্লুর বাড়িতে আক্রমণ করেন।


```