Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

রণবীর নন, আলিয়ার জীবনের প্রিন্স চার্মিং অন্য কেউ! বিবাহিত জীবনে তবে কি...

বলিউডের কাপুর পরিবারের তথা অভিনেতা রণবীর কাপুরের স্ত্রী হলেও আলিয়া ভাটের জীবনের প্রিন্স ‘চার্মিং’ কিন্তু অন্য কেউ।

রণবীর নন, আলিয়ার জীবনের প্রিন্স চার্মিং অন্য কেউ! বিবাহিত জীবনে তবে কি...

আলিয়ার জীবনের প্রিন্স চার্মিং কে?

শেষ আপডেট: 12 April 2025 13:21

দ্য ওয়াল ব্যুরো: প্রিন্স চার্মিং (Prince Charming) নিয়ে মেয়েদের মধ্যে একটা আলাদাই উন্মাদনা রয়েছে বরাবরই। বাস্তবে তাদের খোঁজ পাওয়া কিন্তু কি অতটাই সহজ! বলিউডের কাপুর পরিবারের (Kapoor family) তথা অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor) স্ত্রী হলেও আলিয়া ভাটের (Alia Bhatt) জীবনের প্রিন্স ‘চার্মিং’ কিন্তু অন্য কেউ। সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গেই ছবি শেয়ার করলেন অভিনেত্রী।

সদ্য চলে গেছে পোষ্য দিবস (pet day)। সেই উপলক্ষ্যে ইনস্টাগ্রামে আলিয়াকে দেখা গেল তার প্রিন্স এডয়ার্ডের (Edward) সঙ্গে। এই এডয়ার্ড আর কেউ নয়, আলিয়ার প্রিয় পোষ্য, তাঁর সাদা পার্শিয়ান বিড়াল (cat)। বাড়িতে বসে কোলে নিয়ে আদর করছেন অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় এই ছবি আসতেই মুহূর্তে অনুরাগীদের নজর কেড়েছে এডয়ার্ড।

ছবির ক্যাপশন বলছে, প্রিন্সের সঙ্গে একটি ছবি, তুলেছে আমার প্রিন্সেস।’ তারপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘হ্যাপি পেট ডে’।

অনুরাগীদের কেউ লিখেছেন, ‘ভীষণ কিউট ছবি’, একজন লিখেছেন, ‘রাহা তার ছোট ছোট হাতে ক্যামেরা ধরেছে, মায়ের মিষ্টি ফ্যান এখন থেকেই ফোটোগ্রাফার।’

প্রসঙ্গত, আলিয়ার কাছে এখন রয়েছে দু’টি বিড়াল, এডয়ার্ড ও জুনিপার। আলিয়ার প্রাক্তন প্রেমিক অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) উপহার ছিল ‘প্রিন্স’ এডওয়ার্ড। লকডাউনে অভিনেত্রীর বাড়িতে আসে নতুন সদস্য জুনিপার।

আলিয়াকে এরপরে দেখা যাবে ‘আলফা’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন শর্বরীও। এছাড়াও, ফের ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ তিনি জুটি বেঁধেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে। এই ছবির বাড়তি আকর্ষণ রণবীর কাপুর এবং ভিকি কৌশল। সব ঠিক থাকলে ২০২৬-এর ২০ মার্চ পর্দায় একসঙ্গে দেখা যাবে তাঁদের।


```