Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আম্বানির প্রাক বিবাহে হারিয়েছিল জাকারবার্গের স্ত্রীয়ের গয়না, তারপর

জামনগরে এই তিনদিন ব্যাপি বিশাল অনুষ্ঠানের মাঝেই একবার মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান তাঁর গলার লকেট হারিয়ে ফেলেন। তারপর?

আম্বানির প্রাক বিবাহে হারিয়েছিল জাকারবার্গের স্ত্রীয়ের গয়না, তারপর

শেষ আপডেট: 9 March 2024 18:50

দ্য ওয়াল ব্যুরো: মার্চের প্রথমেই শুরু হয়েছিল আম্বানির বাড়ির সবচেয়ে বড় ইভেন্ট। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ উপলক্ষে জামনগরে হাজির ছিলেন গোটা বলিপাড়া। এসেছিলেন রিহানা, মার্ক জাকারবার্গ, বিল গেটস আরও অনেক তাবড় তাবড় মানুষেরা। উপস্থিত ছিলেন সচীন থেকে ধোনি, শাহরুখ থেকে সলমন-আমির, রণবীর থেকে দীপিকা-আলিয়া, আরও অনেকে। অনন্ত-রাধিকার বিয়েতে ৮ বছর পর পাবলিক কনসার্ট করলেন পপ স্টার রিহানা।

Akash Ambani, Mark Zuckerberg, Priscilla Chan, Pose with Mukesh Ambani At Anant  Ambani Radhika Merchant Pre Wedding Ceremony - News18
এরকম একটা তারকাখচিত ইভেন্টে কিছু না কিছু গোলমাল তো হবেই। রেডিটের একজন ইউজার জানালো সেই গোলমালের খবর। তিনি তাঁর পোস্টে বলেন, এক বন্ধু ওখানকার ইভেন্ট ম্যানেজারের টিমে কাজ করেছিল। তাঁর কাছ থেকে পাওয়া গেছে এই তথ্য। সে জানায় জামনগরে এই তিনদিন ব্যাপি বিশাল অনুষ্ঠানের মাঝেই একবার মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান তাঁর গলার লকেট হারিয়ে ফেলেন। মুহূর্তে শুরু হয় খোঁজো খোঁজো রব! সবাই মিলে প্রায় সারে তিন ঘণ্টা ধরে খোঁজা হলেও মেলে না সেই গয়না।

সেই গয়না আদৌ খুঁজে পাওয়া গেছিল কিনা সে খবর মেলেনি। তবে এই কথাটি শুনে নেটিজেনরা মেতেছে ট্রোলিংয়ে। তাঁদের মতে ফেসবুক, ইন্সটাগ্রাম ডাউন হয়েছিল এই কারণেই। অনেকে আবার লিখেছে, যতই আম্বানির বিয়ে হোক না কেন, আসলে আর পাঁচটা বিয়ে বাড়ির মতোই ছিল। তাই জিনিস হারানো থেকে শুরু করে, নাচগান সমস্ত কিছুতেই দেশি স্বাদ ছিল।


```