Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মারাঠা মন্দির থেকে সরল ‘ডানকি’! দ্বিতীয় দিনেই দুঃসংবাদ শাহরুখ-ভক্তদের জন্য

শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো ‘ডানকি’ যে শুরু থেকেই বক্স অফিসে ঝড় তুলবে না, সেটা আগেই অনুমান করা গিয়েছিল।

মারাঠা মন্দির থেকে সরল ‘ডানকি’! দ্বিতীয় দিনেই দুঃসংবাদ শাহরুখ-ভক্তদের জন্য

শেষ আপডেট: 23 December 2023 19:49

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২৮ বছর পুরনো একটা ছবি এখনও চলে মুম্বইয়ের মারাঠা মন্দির সিনেমাহলে। ছবিটির নাম ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। প্রতিদিন সকালবেলা এই ছবিটি দেখতে আজও প্রেক্ষাগৃহে ভিড় করেন শাহরুখ-ভক্তরা। এবার এই সিনেমাহল থেকেই সরে গেল শাহরুখ খানের নতুন ছবি ‘ডানকি’। তাও আবার দ্বিতীয় দিনেই। যা তাঁর ভক্তদের কাছে বড়সড় দুঃসংবাদের মতোই।

হিন্দি সিনেমা, বিশেষত শাহরুখ খানকে নিয়ে যাঁরা অল্প হলেও খোঁজখবর রাখেন, তাঁদের কাছে মুম্বই সেন্ট্রালের মারাঠা মন্দির সত্যিই যেন এক তীর্থস্থান। শাহরুখ-ভক্তদের কাছে এই প্রেক্ষাগৃহটি যেখানে সবসময়ই স্পেশ্যাল, সেখানেই এবার তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হল। মাত্র দুদিনের মধ্যেই তাঁর নতুন সিনেমা ‘ডানকি’ নামিয়ে দেওয়া হয়েছে। বদলে জায়গা পেয়েছে প্রভাসের ‘সালার’।

চলতি বছর শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো ‘ডানকি’ যে শুরু থেকেই বক্স অফিসে ঝড় তুলবে না, সেটা আগেই অনুমান করা গিয়েছিল। কারণ, প্রথম দু’টি ছবি ছিল বিশাল বাজেটের দুর্ধর্ষ অ্যাকশন সিনেমা। শেষেরটি স্বল্প বাজেটের (তাও ১৫০ কোটি) সামাজিক বার্তাবাহী ছবি। এই দু’ধরনের ছবি দেখার দর্শক আলাদা। তাই ‘ডানকি’ ধীরে ধীরে দর্শক টানবে তা জানাই ছিল।

তবে শুরু থেকে দর্শক সংখ্যা কম হওয়ায় খানিকটা হলেও ক্ষতির মুখে পড়তে হচ্ছে ‘ডানকি’-কে। এই যেমন দর্শকদের আগ্রহ তেমন নেই বলেই মারাঠা মন্দির ‘ডানকি’র শো বাতিল করে তার বদলে ‘সালার’ দেখাচ্ছে। এরকমটা আরও অনেক হলেই হচ্ছে। কিন্তু যে মারাঠা মন্দিরে আজও শাহরুখের ‘ডিডিএলযে’ চলে, সেখান থেকেই ‘ডানকি’ সরে যাওয়ায়, তা বেশি প্রভাব ফেলেছে।


```