Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি - মান্না দের শেষ হিট, কেমন ছিল এই গান তৈরির গল্প

'আমায় একটু জায়গা দাও' সহ অ্যালবামের সব কটি গানের কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর করেছিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ গানের সুর করার দায়িত্ব প্রথমে পেয়েছিলেন সুরকার অভিজিত বন্দ্যোপাধ্যায়।

আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি - মান্না দের শেষ হিট, কেমন ছিল এই গান তৈরির গল্প

মান্না দে

শেষ আপডেট: 2 May 2024 13:46

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

সাল ১৯৯৮। বহু বছর পর মান্না দে-র নতুন আধুনিক বাংলা গান ফিনিক্স পাখির মতো জেগে উঠে সুপারহিট হয়েছিল। 'মা আমার মা' ক্যাসেট ছিল প্রতিটি বাঙালির ঘরে ঘরে। আট থেকে আশি সবার মুখে মুখে ফিরত 'আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি'। দূরদর্শনেও গাথানি কোম্পানি থেকে দেখানো হত 'আমায় একটু জায়গা দাও' গানের মিউজিক ভিডিও। দক্ষিণেশ্বর মন্দিরের চাতালে বসে মান্না দে গাইছেন এই সাড়া জাগানো গান। 'মা আমার মা' অ্যালবামে আরো এক গুচ্ছ মায়ের গান ছিল, যার বেশিরভাগই হিট (Manna Dey Hit Song)। নতুন করে যেন মান্না দে আবার বাংলা গানে ফিরে আসেন এই অ্যালবামের হাত ধরে। এই অ্যালবামের আরেকটি গান নাড়িয়ে দেয় শ্রোতাদের 'যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা'।

'আমায় একটু জায়গা দাও' সহ অ্যালবামের সব কটি গানের কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর করেছিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ গানের (Manna Dey Hit Song) সুর করার দায়িত্ব প্রথমে পেয়েছিলেন সুরকার অভিজিত বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় শেষ অবধি আর সুর সম্পূর্ণ করে উঠতে পারেননি অভিজিতবাবু। ঠিক যেন পারফেক্ট সুর হচ্ছিল না। পুলক বন্দ্যোপাধ্যায় যেমনটি চাইছিলেন তেমনটি হচ্ছিল না। গানে প্রাণ আসছিল না। তারপর এ গানের সুর করার দায়িত্ব পান মৃণাল বন্দ্যোপাধ্যায়। 

কেমন ছিল এই গান তৈরির গল্প? 

মৃণাল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী দয়াময়ী বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন "মা আমার মা , অ্যালবামে প্রথমে দুটি গানে সুর করেছিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়। 'আমায় একটু জায়গা দাও ' আর 'যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা'। পুলকদার বাড়িতে ওঁনার সামনে বসে চোখ বুজে গান শোনাচ্ছিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়। গান শেষে চোখ খুলে দেখেন ঘরে পুলকদা নেই। আমার স্বামী মৃণাল বন্দ্যোপাধ্যায় ভাবলেন এত কষ্ট করে গানগুলোর সুর করলাম অথচ আমি একা একাই গেয়ে যাচ্ছি। পুলকদা ঘরেই নেই। গানের সুর গুলো কি পুলকদার পছন্দ হল না। বেশ হতভম্ব হলেন উনি। তারপর কোথায় গেলেন পুলকদা খুঁজতে গিয়ে দেখেন পুলকদা বারান্দায় পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। পুলকদাকে ডেকে দেখেন পুলকদার দু চোখ ভরা জল। মৃণাল বন্দ্যোপাধ্যায়কে দেখে জড়িয়ে ধরেন পুলক বন্দ্যোপাধ্যায়। বলেন "মৃণাল তুমি কী সুর করলে! দুটো গানে (Manna Dey Hit Song) আমি এমনই সুর চাইছিলাম।" 

আমায় একটু জায়গা দাও , যেমন হিট করে। তেমন  'যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপ দিই' গানটি যেন ছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যত সময়ের নীল নকশা। 

মান্না দের উত্তর কলকাতার বাড়িতে 'মা আমার মা' অ্যালবামের গানগুলি তোলা হয়েছিল। বেহালার জেমস লঙ সরণীতে 'অডিও ওয়ান' স্টুডিওতে মান্না দে করেছিলেন গানের রেকর্ডিং। 'মা আমার মা' অ্যালবামের সঙ্গে জড়িয়ে ছিলেন অনেকে। এই গানগুলিতে মান্না দের সঙ্গে তবলায় সঙ্গত করেছিলেন তবলিয়া দীপঙ্কর আচার্য। মিউজিক অ্যারেঞ্জার ছিলেন বুদ্ধদেব গাঙ্গুলি। যিনি স্বর্ণযুগের অজস্র হিট গানের মিউজিক অ্যারেঞ্জার এবং বাংলা গানের (Manna Dey Hit Song) বিখ্যাত গিটারিস্ট। আর সুর করেছিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায় এবং গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। 

তবলিয়া দীপঙ্কর আচার্য জানালেন "এই অ্যালবামের 'যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি' এমন গানের নিরাশ কথা শুনে রীতিমত রেগে গিয়েছিলেন মান্না দে। তিনি কিছুতেই গাইতে চাননি ঐ গান। মান্না দে পুলক বন্দ্যোপাধ্যায়ের ওপর প্রচন্ড রেগে বলেছিলেন কী গানের কথা লিখেছ গঙ্গায় ঝাঁপ দিই এসব আত্মহত্যার কথা! এই মরণমুখী গান আমি গাইব না। সেদিন আর মান্নাদা গানই তুললেন না। আমরা ফিরে এলাম মান্নাদার বাড়ি থেকে। পরদিন আবার গিয়ে পুলকদা মান্না দেকে বললেন "মান্নাবাবু আপনি এই গানের পরের কথা গুলো পড়ুন আরেকবারটি ।"যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা/ ভাবি গঙ্গায় ঝাঁপ দিই,/রেলের লাইনে মাথা রাখি,/ কে যেন হঠাৎ বলে /আয় কোলে আয় আমি তো আছি (Manna Dey Hit Song)। 

যেন মা পিছন থেকে সন্তানকে ডাকছেন। ফিরিয়ে নিচ্ছেন মৃত্যুর মুখ থেকে। শেষ অবধি এসব শুনে মান্না দে গাইতে রাজি হন এই গান। তবে 'মা আমার মা' অ্যালবামে আরো অনেকগুলি গান থাকলেও অ্যালবামটি ঘরে ঘরে হিট করেছিল 'আমায় একটু জায়গা দাও' গানের জোরেই।

কিন্তু মান্না দে যে গান সেদিন গাইতে চাননি সেই গানের কথাই পরবর্তী কালে মিলল পুলক বন্দ্যোপাধ্যায়ের জীবনে। পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন 'যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি' .. ১৯৯৯ সালে এক বছর পর নৌকায় চড়ে মাঝগঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন পুলক বন্দ্যোপাধ্যায়। কেন এই আত্মহত্যার পথ বেছে নিলেন পুলক? তার কিনারা আজও হয়নি। তাঁর কলমে কি আর আসছিল না গানের কথা। মান্না দে বলেছিলেন "দেখলে তো কেন আমি এ গান গাইতে চাইনি (Manna Dey Hit Song)। পুলকের মনের ভিতর এই আত্মহনন প্রবণতা ছিলই। জল থেকে উদ্ধার করা হয়েছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ। এক রহস্য ঘনীভূত হয়ে শেষ হয় গীতিকারের জীবন। 

১৯৯৮-১৯৯৯ এ দূরদর্শনের ও ভূমিকা আছে 'আমায় একটু জায়গা দাও' হিট করানোর পেছনে। এ গানের মিউজিক ভিডিও র এত চাহিদা ছিল যে রোজ দেখানো হত বার কয়েক গানটি। তবে মৃণাল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বলছেন "গানটার সুরের কথার গায়কীর নিজস্ব জোর ছিল। তাই ওমন হিট করে। আট থেকে আশি সবার মুখস্থ আজও এ গান (Manna Dey Hit Song)। " আমার স্বামী ২০১৩ সালে চলে যাওয়ার পর আমাকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ফোন করে বলেছিলেন "জানো বৌমা, 'আমায় একটু জায়গা দাও' এই গান গুলো প্রথমে সুর করার জন্য আমার কাছে এসেছিল। আমি শেষ অবধি ছেড়ে দিই। মান্না দের গান শুনে বুঝলাম আমি সুর করেছিলাম মান্না দে কে ভেবেই, কিন্তু মৃণাল গানের সুর করেছিল মা কে ভেবে। যে জন্য গান মাইলস্টোন হয়ে গেল।" 

'আমায় একটু জায়গা দাও' মান্না দে-র পর কুমার শানু' থেকে মান্না দে-র ভাইপো সুদেব দে অনেকে রিমেক করলেও ঐ ক্যারিশমা আর আসেনি। মান্না দের শেষ ঐতিহাসিক হিট এই গানটি (Manna Dey Hit Song)। 

ছবি সৌজন্যে - দীপঙ্কর আচার্য ও কৌশিক বন্দ্যোপাধ্যায়


```