Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

অফিসে চলছে অনলাইন মিটিং আর ম্যানেজারের স্ক্রিনে লাস্ট স্টোরিজ ২! অপ্রস্তুতের একশেষ দশা

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহ এবং সেইসময় জারি থাকা লকডাউনের সময় থেকেই আইটি সেক্টরের বেশিরভাগ মিটিং অনলাইনে চলে। এতেই অভ্যস্ত হয়ে গিয়েছেন অনেকে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও চটজলদি টিম মিটিংয়ের জন্য এই অনলাইন ভিডিওকলেই বেশি ভরসা রাখ

অফিসে চলছে অনলাইন মিটিং আর ম্যানেজারের স্ক্রিনে লাস্ট স্টোরিজ ২! অপ্রস্তুতের একশেষ দশা

শেষ আপডেট: 7 July 2023 07:54

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহ এবং সেইসময় জারি থাকা লকডাউনের সময় থেকেই আইটি সেক্টরের বেশিরভাগ মিটিং অনলাইনে চলে। এতেই অভ্যস্ত হয়ে গিয়েছেন অনেকে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও চটজলদি টিম মিটিংয়ের জন্য এই অনলাইন ভিডিওকলেই বেশি ভরসা রাখেন সবাই। তবে এখনও একাংশ মানুষ এতে খুব একটা সড়গড় নয়। এরফলে গত কয়েক বছরে বহুবার এই অনলাইন মিটিংয়ে বিব্রতকর কাজকর্মের ঘটনা খবরে এসেছে।

এবারও খানিক তেমনই ঘটনা ঘটেছে। অফিসের অনলাইন মিটিং চলার সময় ভুলবশত ‘লাস্ট স্টোরিজ ২’ (Lust Stories 2)-এর স্ক্রিন শেয়ার করে ফেললেন ম্যানেজার (Manager)। মিটিংয়ের (team meeting) সময় হঠাৎ করে ওয়েব সিরিজ চলতে শুরু করায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে যান বাকিরা। অপ্রস্তুতে পড়ে যান ম্যানেজার নিজেও।

https://twitter.com/abinashmohanty/status/1677022844562337792?s=20
https://twitter.com/nautanki_naari/status/1676976488288223233?s=20

ঠিক কী ঘটেছে? (Lust Stories 2)

একজন টুইটার ইউজার প্রথম এই ঘটনাটি টুইট করে সর্বসমক্ষে আনেন। তিনি একটি ছবি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে পাশাপাশি বেশ কয়েকটি ভিডিও কলের উইন্ডো। সেখানে বাকিদের নিজেদের স্ক্রিন বন্ধ করে রাখলেও ম্যানেজারের উইন্ডো খোলা। কিন্তু সেখানে ম্যানেজারের মুখের বদলে চলছে নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’। স্ক্রিনে সেসময় দেখা যাচ্ছিল বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া অভিনীত গল্পটি।

Lust Stories 2

ওই নেটিজেন লিখেছেন, “আমার ম্যানেজার ভুলে গিয়েছিলেন যে তিনি নিজের স্ক্রিন শেয়ার করছেন এবং এখন আমরা মিটিং চলাকালীন তাঁকে ‘লাস্ট স্টোরিজ ২’ দেখতে দেখেছি। এরপর যদিও আর একটি টুইটে তিনি লেখেন, ওই ব্যক্তি তাঁর বন্ধুর অফিসের ম্যানেজার। টুইট করার সঙ্গে সঙ্গে তা পাঁচ লাখের কাছাকাছি মানুষ দেখেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। তবে ঘটনার পর সেই ম্যানেজারের বিরুদ্ধে অফিস কোনও পদক্ষেপ করেছে কিনা, তা অবশ্য জানা যায়নি।

বিজয়ের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় কেমন ছিল? অভিজ্ঞতা জানালেন তামান্না


```