Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহিমা চৌধুরীর মেয়ে আরিয়ানার সৌন্দর্যে বিভোর নেটপাড়া, কেউ বলছেন, 'একেবারে মায়ের মতোই কিউট'

১৯৯৭ সালে সুভাষ ঘাইয়ের ‘পরদেশ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন মহিমা চৌধুরী। শাহরুখ খানের বিপরীতে তাঁর সেই প্রথম ছবিই তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। রূপ, গ্ল্যামার ও অভিনয়গুণে মন জয় করেছিলেন দর্শকদের। 

মহিমা চৌধুরীর মেয়ে আরিয়ানার সৌন্দর্যে বিভোর নেটপাড়া, কেউ বলছেন, 'একেবারে মায়ের মতোই কিউট'

আরিয়ানা চৌধুরী

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 13 June 2025 13:00

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৭ সালে সুভাষ ঘাইয়ের ‘পরদেশ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন মহিমা চৌধুরী। শাহরুখ খানের বিপরীতে তাঁর সেই প্রথম ছবিই তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। রূপ, গ্ল্যামার ও অভিনয়গুণে মন জয় করেছিলেন দর্শকদের। তবে জনপ্রিয়তা সত্ত্বেও ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই থেকেছেন একটু আড়ালে। কিন্তু তাঁর একমাত্র কন্যা আরিয়ানা চৌধুরীকে নিয়ে অনুরাগীদের আগ্রহ কখনওই কমেনি।

Mahima Chaudhrys Daughter Ariana Is A Spitting Image Of Her Mother

২০০৬ সালে ব্যবসায়ী ও স্থপতি ববি মুখার্জিকে বিয়ে করেন মহিমা। ২০০৭ সালে তাঁদের মেয়ে আরিয়ানার জন্ম। বর্তমানে তাঁর বয়স প্রায় ১৮ বছর। ২০১৩ সালে বিচ্ছেদ হলেও মেয়ের হেফাজত পান মহিমা, আরিয়ানা তখন থেকেই তাঁর সঙ্গেই রয়েছেন।

অন্য অনেক স্টারকিডের মতো বিদেশে না গিয়ে আরিয়ানা মুম্বইতেই শেষ করেছেন নিজের স্কুলজীবন। সম্প্রতি তিনি স্কুল পাশ করেছেন এবং সেই আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন মহিমা নিজেই।

Picture credit: Mahima Chaudhry Instagram

ইনস্টাগ্রামে মেয়ের কনভোকেশনের একটি ভিডিও পোস্ট করে আবেগঘন বার্তায় লিখেছেন—“আমি একা এই যাত্রা শুরু করেছিলাম, তবে তুমি ছিলে। জানতাম না কীভাবে সব হবে, কিন্তু এটুকু জানতাম, তোমাকে যেন সেরা শিক্ষাটা দিতে পারি। তোমার জন্যই আবার কাজ শুরু করেছিলাম। ভেবেছিলাম সব তোমার জন্য করছি, কিন্তু আমার বেবি, তুমি আমায় অনেক বেশি কিছু দিয়ে গেছো। আজ তোমায় গ্র্যাজুয়েট হতে দেখে মনে হচ্ছে, জীবনের সেরা গর্বের মুহূর্ত।”

Picture credit: Mahima Chaudhry Instagram

যদিও আরিয়ানা খুব একটা লাইমলাইটে আসেন না, তবে মায়ের ইনস্টাগ্রাম প্রোফাইলেই তাঁর ঝলক পাওয়া যায় মাঝেমধ্যে। মা-মেয়ের একাধিক রিল, ভিডিও ও মুহূর্ত মন কেড়েছে নেটিজেনদের। অনেকেই বলছেন, বর্তমান প্রজন্মের তারকাসন্তানদের মধ্যে আরিয়ানা অন্যতম সুন্দরী ও মার্জিত এক নাম।


```