
শেষ আপডেট: 2 August 2023 12:00
দ্য ওয়াল ব্যুরো: বিগ বস-এর ঘর মানেই সেখানে ঘটনার ঘনঘটা। ঝগড়া, প্রেম, বিতর্ক সব মিলিয়ে বিনোদনের নানা উপদান ঠাসা এই রিয়্যালিটি শো-তে। কিছু মাস আগেই শুরু হয়েছে বিগ বস ওটিটির নতুন সিজন। এবার বিগ বস ওটিটির সেই ঘরে অতিথি হয়ে এলেন মহেশ ভাট (mahesh bhatt)।
ফলে রিয়্যালিটি শো-তে আরও একটু মশলা যোগ করে টিআরপি বাড়াতেই মহেশ ভাটকে বেছে নেওয়া হয়েছে অতিথি হিসেবে, বক্তব্য নেটিজেনদের একাংশের। বুধবারের পর্বে অতিথি হিসেবে দেখা যাবে মহেশ ভাটকে। তবে পর্ব সম্প্রচারিত হওয়ার আগেই মহেশের ঘরে প্রবেশের মুহূর্তের একটি ক্লিপ ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।
সেখানে দেখা যাচ্ছে ঘরে ঢুকে প্রতিযোগী মনীষা রানির সঙ্গে রহস্যময় আচরণ করছেন মহেশ। বয়সে অনেক ছোট মনীষা মহেশকে প্রণাম করতে গেলে উল্টে তাঁকেই প্রণাম করতে এগিয়ে যান মহেশ। আবার তারপর বেশ কিছুক্ষণ মনীষার হাতদুটি ধরে অপলক তাকিয়ে থাকেন মহেশ।
https://twitter.com/BiggBoss_Tak/status/1686319819011010561?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1686319819011010561%7Ctwgr%5E756b0f295a7cb2ae64dffbbb7a9ec25a853f7605%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fentertainment%2Fweb-series%2Fmahesh-bhatts-weird-meeting-with-manisha-rani-on-bigg-boss-ott-2-confuses-fans-101690950392047.html
বর্ষীয়ান পরিচালকের আচরণ দেখে ইতিমধ্যেই নেটিজেনদের একাংশের তরফে কটাক্ষ শুরু হয়েছে। কারও মতে, নিজেকে প্রাসঙ্গিক রাখতেই মহেশ ইচ্ছাকৃত নানারকম রহস্যময় আচরণ করছেন যাতে তাঁকে ঘিরে চর্চা শুরু হয়। আবার অনেকের কথায়, প্রতিযোগী মনীষার অস্বস্তি স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ আবার বলছেন, 'তবে কি মহেশের পরবর্তী শিকার মনীষা?' সব মিলিয়ে মহেশ ঘরে ঢোকার আগেই তাঁকে ঘিরে চর্চা তুঙ্গে।
রাহুল-প্রিয়াঙ্কার ‘বিবাহ অভিযান’! বিয়ের গল্প শোনালেন অভিনেতা