৪৮ বছরেও 'রাজপুত্র' মহেশ বাবু, জন্মদিনে এই ৫ তথ্য জেনে নিন
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী ছবির তারকাদের মধ্যে এই মুহূর্তে প্রথম সারিতে রয়েছেন মহেশ বাবু (mahesh babu birthday)। তাঁকে তেলুগু ছবির এক নম্বর নায়ক বললেও অত্যুক্তি হবে না। দক্ষিণী নায়কদের তুলনায় একেবারেই অন্যরকম দেখতে হওয়ায় এই হিরোর মহিলা অনুরা
শেষ আপডেট: 9 August 2023 11:58
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী ছবির তারকাদের মধ্যে এই মুহূর্তে প্রথম সারিতে রয়েছেন মহেশ বাবু (mahesh babu birthday)। তাঁকে তেলুগু ছবির এক নম্বর নায়ক বললেও অত্যুক্তি হবে না। দক্ষিণী নায়কদের তুলনায় একেবারেই অন্যরকম দেখতে হওয়ায় এই হিরোর মহিলা অনুরাগীর সংখ্যা প্রচুর। বুধবার ৪৮ বছর বয়সে পা দিলেন এই দক্ষিণী সুপারস্টার।
জন্মদিন উপলক্ষে তাঁকে এদিন চিরঞ্জীবী থেকে রামচরণ, এনটিআর সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। দক্ষিণী অভিনেতার বিষয়ে জেনে নিন এই ৫ অজানা বিষয়
- মহেশ বাবুকে তেলুগু ছবির 'রাজপুত্র' বলে থাকেন অনেকে। অভিনেতার অনুরাগীরা তাঁকে ভালবেসে নাম দিয়েছেন প্রিন্স। তাঁর অসংখ্য ছবি বলিউডে বা অন্যান্য ভাষায় রিমেক করা হয়েছে।
- তেলুগু ছবির অভিনেতাদের মধ্যে মহেশ বাবুই প্রথম যার মোম মূর্তি রাখা আছে মাদাম তুঁসোর ওয়াক্স মিউজিয়ামে। ২০১৯ সালে তাঁর এই মূর্তিটি স্থান পায় এই মিউজিয়ামে। পরিবার নিয়ে সেখানে উপস্থিত হয়ে নিজের মূর্তি উন্মোচন করেছিলেন মহেশ বাবু।
- তেলুগু ছবিতে তিনিই প্রথম ডলবি সাউন্ড নিয়ে আসেন। ঠিক যেভাবে মহেশ বাবুর বাবা কৃষ্ণা তেলুগু ছবির মান উন্নয়নের ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন তেমন ভাবেই মহেশ বাবুও তেলুগু ছবির উন্নতির কথা চিন্তা করেন।
- ২০১০ সালে টাইমস পত্রিকার সেরা ৫০ আকর্ষণীয় পুরুষের তালিকায় ১২ নম্বরে ছিলেন মহেশ বাবু। তবে আজও ৪৮ বছর বয়সেও তাঁর আকর্ষণ এতটুকু কমেনি।
- একটানা ২০ বছর ছবির জগতে কাজ করেও আজ পর্যন্ত একটিও রিমেক ছবিতে অভিনয় করেননি মহেশ বাবু। তাঁর সবকটি ছবিই অরিজিনাল।
মুক্তি পেল ‘ডন ৩’-এর টিজার, শাহরুখ, অমিতাভের জুতোয় এবার পা গলালেন রণবীর