Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'পরেরটা তৈরি কর শিগ্গিরি!' সৃজিত মুখার্জীকে একথা কেন বললেন মহেন্দ্র সোনি

দ্য ওয়াল ব্যুরো: "ফিরিবার পথ নাহি, দূর হতে দেখ চাহি পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়..." রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিদায়' কবিতা পুরো পড়া না থাকলেও, 'বাইশে শ্রাবণ' এবং 'দ্বিতীয় পুরুষ'-এর হাত ধরে এই লাইনদুটো এখন সকলের মুখে মুখে ঘোরে। ২

'পরেরটা তৈরি কর শিগ্গিরি!' সৃজিত মুখার্জীকে একথা কেন বললেন মহেন্দ্র সোনি

শেষ আপডেট: 4 January 2021 16:30

দ্য ওয়াল ব্যুরো: "ফিরিবার পথ নাহি, দূর হতে দেখ চাহি পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়..." রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিদায়' কবিতা পুরো পড়া না থাকলেও, 'বাইশে শ্রাবণ' এবং 'দ্বিতীয় পুরুষ'-এর হাত ধরে এই লাইনদুটো এখন সকলের মুখে মুখে ঘোরে। ২০২০ সালে জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের 'দ্বিতীয় পুরুষ'। বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও দেখানো হয় এই সিনেমা। লকডাউনের বছরে ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'তে সিনেমা-প্রেমী দর্শকরা সবথেকে বেশিবার দেখেছেন এই সিনেমা। সেকারণেই বছরের 'দ্য মোস্ট ওয়াচড সিনেমা'র অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় 'দ্বিতীয় পুরুষ'-এর টিমকে।

Image

"মালিককে গিয়ে বল অ্যাওয়ার্ড এসেছে", টুইট করে লিখেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, অনির্বাণ ভট্টাচার্যকে ট্যাগ করে যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই কৃতজ্ঞতা জানিয়েছেন আপামর বাঙালিকে। https://twitter.com/srijitspeaketh/status/1346094071371112453 সৃজিতের পোস্টটি পরে রিটুইট করে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর প্রধান প্রযোজক মহেন্দ্র সোনি যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই লিখেছেন, "আচ্ছা ঠিক আছে, নেক্সটা তৈরি কর শিগগিরই।" সুখবরের পরে নতুন বছরে আরও এক সুখবর কি অপেক্ষা করছে সৃজিত অনুরাগীদের জন্য! শুরু হয়ে গেছে তুমুল জল্পনা। https://twitter.com/iammony/status/1346095789563551744 'দ্বিতীয় পুরুষ'-এর কয়েকটা দৃশ্য নিয়ে তুমুল সমালোচনা করা হয়েছিল সৃজিতকে। তার মধ্যে অন্যতম ছিল ছেলেদের চুমু খাওয়ার দৃশ্য। বাংলা সিনেমার জগতে প্রথমবার বড়পর্দায় পরমব্রত-অনির্বাণের লিপলকের দৃশ্য নিয়ে সমালোচনা হলেও, সিনেমার ডায়লগ বছরজুড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বলা যেতে পারে, লোকের মুখে মুখে ঘুরেছিল। অন্যদিকে এই বছরেই খোকা-মালিককে নিয়ে তৈরি হয়েছিল নানা মিম।

Dwitiyo Purush streaming: where to watch online?

সদ্য মুক্তিপ্রাপ্ত 'ফেলুদা ফেরত' নিয়েও প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন সৃজিত-বিরোধীরা। বিশেষ করে টোটা রায়চৌধুরীর অভিনয় নিয়ে প্রশংসায় ফেটে পড়েছেন বহু মানুষ। নতুন বছরে আর কী কী চমক সৃজিত মুখোপাধ্যায় দিতে চলেছেন তার জন্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অনুগামীরা।

```