Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মহালয়ায় দুর্গার তিন রূপে কোয়েল, 'ত্রিনয়নী' রূপে মা-কে দেখে খুশি ছেলে কবীর

মহালয়ায় দুর্গার তিন রূপে কোয়েল, 'ত্রিনয়নী' রূপে মা-কে দেখে খুশি ছেলে কবীর

শেষ আপডেট: 12 October 2023 16:20

দ্য ওয়াল ব্যুরো: এবার ত্রিনয়নী দুর্গার ভূমিকায় অভিনেত্রী কোয়েল মল্লিক। স্টার জলসায় তাঁর পাশাপাশি দুর্গার অন্য রূপগুলি ফুটিয়ে তুলবেন শুভস্মিতা, দীপান্বিতা সহ- এই চ্যানেলের অন্যান্য ধারাবাহিকের অভিনেত্রীরা।

পিতৃপক্ষ শেষ হল বলে। মাঝে আর দুটো দিন। শনিবার সূচনা হবে দেবীপক্ষের। মহালয়ার ভোরে সমস্ত চ্যানেলেই পর্দাজুড়ে থাকেন অসুরদলনী দুর্গা। সেই দুরদর্শনে বিনোদন নির্ভরতার সময় থেকেই কাকে দেখা যাবে মহিষাসুরমর্দিনীর ভূমিকায়, তা নিয়ে কৌতূহলী হতেন আম বাঙালি। এখন অসংখ্য চ্যানেল। আর মহালয়ার ভোরে চ্যানেলে চ্যানেলে নানা আয়োজন। তবুও কোন চ্যানেলের দুর্গা কে, তা নিয়ে জল্পনা চলতেই থাকে। এ বছর মহালয়ার ভোরে দুর্গার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে। স্টার জলসার পর্দায় এবার তিনিই দুর্গা।

মহালয়া উপলক্ষে সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কোয়েল, হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের ঐশানি ওরফে শুভস্মিতা এবং তুঁতে ধারাবাহিকের তুঁতে ওরফে দীপান্বিতা। 

জানা গেল, মা দুর্গার ৩টি রূপে দেখা যাবে কোয়েলকে। মা দুর্গার পাশাপাশি, সতী এবং পার্বতীর চরিত্রেও থাকছেন মল্লিক পরিবারের আদরের মেয়ে। পাশাপাশি, মহামায়ার চরিত্রে শুভস্মিতা, অন্নপূর্ণা হিসেবে দীপান্বিতা, কালীর চরিত্রে পায়েল দে এবং ব্রহ্মচারিণী রূপে সুস্মিতাকে দেখা যাবে। এছাড়াও এই মহালয়ায় তৃণা সাহা এবং সন্দীপ্তা সেনের বিশেষ নাচের অনুষ্ঠানও দেখতে পাবেন দর্শকরা। 

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় কোয়েল এই নিয়ে বেশ অনেকবারই মহালয়ায় অংশ নিলেন। প্রতিবারই যদিও নতুন রকম অনুভূতি হয়, জানালেন কোয়েল। মল্লিক পরিবারের সকলে মিলে মহালয়ার দিন ভোরবেলা জমিয়ে বসে পর্দায় নিজেকে দেখবেন, বললেন অভিনেত্রী। মহালয়া নিয়ে উত্তেজিত শুভস্মিতাও। জানালেন, অন্যান্য বছর মহালয়ায় তাঁর যেন ঘুম ভাঙতেই চায় না। তবে এ বছর কাঁটায় কাঁটায় ৫টায় উঠে পড়বেন পর্দায় মহামায়া রূপে নিজেকে দেখতে। 

ছেলে কবীরের কেমন লাগল মা-কে মা দুর্গার রূপে? প্রশ্ন শুনেই উচ্ছ্বসিত কোয়েল, বললেন, 'ছেলে তো খুবই উত্তেজিত, এমনকী প্রোমোতে মায়ের ত্রিনয়নী রূপ দেখেও সে জিজ্ঞেস করেছে কপালের ত্রিনয়নটা কোথায় গেল?' পরে অবশ্য ছোট্ট কবীরকে মা কোয়েল বুঝিয়ে বলেছেন ত্রিনয়নের মাহাত্ম্য। আপাতত ছোট্ট কবীর সহ মল্লিক পরিবারের সকলে মুখিয়ে আছেন 'যা দেবী সর্বভূতেষু' দেখতে। 


```