
বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার
শেষ আপডেট: 11 October 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো: বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। একটা সময় 'বোঝে না সে বোঝেনা' সিরিয়ালে তাঁর পাখি চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। সম্প্রতি টেলিভিশন সিরিয়ালে মধুমিতাকে সেভাবে দেখতে পাওয়া না গেলেও, সিনেমার দুনিয়ায় তিনি ভিত শক্ত করার চেষ্টা করছেন।
তবে মধুমিতা নাকি প্রেম করছেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। বাংলার এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে এমন কথাই জানিয়েছেন তিনি। একটি প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলার এই অভিনেত্রী নাকি নতুন প্রেমে পড়েছেন। খবরটি ভাইরাল হতে অবশ্য খুব বেশি সময় লাগেনি।
এবার প্রশ্ন হল, কার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মধুমিতা? অভিনেত্রীর নতুন বয়ফ্রেন্ডের নাম দেবমাল্য চক্রবর্তী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁরা একটি ছবিও পোস্ট করেছেন।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন শুরু।’ প্রসঙ্গত, অভিনেতা সৌরভ চক্রবর্তীকে ইতিপূর্বে বিয়ে করেছিলেন মধুমিতা। কিন্তু, সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। ২০১৯ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে 'সিঙ্গল' স্টেটাসই ধরে রেখেছিলেন তিনি।
তবে সপ্তমীর রাতে ওই পোস্ট সম্পর্কের যাবতীয় সমীকরণ বদলে দেয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মধুমিতা নিজের মুখে এই নতুন প্রেমের কথা স্বীকার করেছেন। তবে এও জানিয়েছেন যে এখনই বিয়ে করছেন না।