Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সত্যজিতের শেষযাত্রায় চড়া মেকআপে হাজির মাধবী, জুটল অপমান! কেন ওভাবে আসেন সেদিন? 

ছিঃ ছিঃ করেছিলেন সকলে। পরদিন সংবাদমাধ্যমের প্রথম পাতায় সেই ছবি জায়গা করে নিতেও বেশি দেরি করেনি।

সত্যজিতের শেষযাত্রায় চড়া মেকআপে হাজির মাধবী, জুটল অপমান! কেন ওভাবে আসেন সেদিন? 

কেন সেজেগুজে আসেন মাধবী?

শেষ আপডেট: 19 April 2025 17:56

দ্য ওয়াল ব্যুরো: ঋতুপর্ণ ঘোষের 'আবহমান' ছবির কথা মনে আছে? পরিচালক অনিকেতের মৃত্যুসংবাদ পেয়ে তাঁর বাড়িতে ছুটতে ছুটতে হাজির হয়েছিলেন শিখা। শিখার মুখে চড়া মেকআপ। শোকের আবহে যা অত্যন্ত বেমানান। জানা গিয়েছিল, নাটকের মহড়া থেকে সোজা ছুটে এসেছিলেন প্রিয় মানুষটির কাছে। মেকআপ তোলা তখন তাঁর কাছে নিতান্তই সময় নষ্ট! 

এ তো গেল সিনেমার কথা! কেন হঠাৎ পরিচালকের মাথায় এ হেন দৃশ্যের আবির্ভাব ঘটল তা অনুসন্ধান করতে গিয়েই সামনে উঠে এল ন'য়ের দশকের সেই দিন, যে দিন সত্যজিৎ রায়ের মৃত্যুর খবর পেয়ে ওই একই ভাবে হাজির হয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। ছিঃ ছিঃ করেছিলেন সকলে। পরদিন সংবাদমাধ্যমের প্রথম পাতায় সেই ছবি জায়গা করে নিতেও বেশি দেরি করেনি। 

সত্যজিৎ রায় মারা যান ১৯৯২ সালের এমনই এক এপ্রিল মাসের ২৩ তারিখ। রাস্তায় হাজার মানুষের ভিড়। খবর পৌঁছে যায় মাধবী মুখোপাধ্যায়ের কাছেও। অল্প কিছুক্ষণের মধ্যেই হন্তদন্ত হয়ে হাজির হন তিনি। সাদা রঙের শাড়ি, কপালে বড় টিপ, চোখে পুরু কাজল-- এই পরেই চলে যান বেলভিউ নার্সিংহোমে। ওখানে থেকে সত্যজিতের বাড়িতে...স্ত্রী বিজয়া রায়ের সঙ্গে সাক্ষাৎ করতে।

ব্যাপারটা ভাল ভাবে নেননি কেউই। বিশেষত মৃত ব্যক্তি যখন মায়েস্ত্রো, এবং আগত ব্যক্তি মাধবী তখন তা নিয়ে যে ফিসফাস হয়েছিলই তা উল্লেখ করার তেমন দরকার হয়তো নেই। মাধবী যদিও এই সবে ভ্রূক্ষেপ করেননি। বিহ্বল অভিনেত্রী সম্মানের সঙ্গেই শেষ বিদায় জানিয়েছিলেন তাঁর পছন্দের পুরুষকে। 

কিন্তু কেন মাধবী হাজির হয়েছিলেন চড়া মেকআপ করে? মাধবী মুখোপাধ্যায় সে সময় স্টার থিয়েটারে (বর্তমানে বিনোদিনী থিয়েটার) নাটক করছেন। তাঁর শো চলছিল। এমনই এক সময়ে মৃত্যুর খবর পান তিনি। আর দেরি করেননি, মেকআপ, সাজপোশাকের তোয়াক্কা না করেই পৌঁছে যান হাসপাতাল। সেদিন কাঠগড়ায় উঠেছিল তাঁর সেই সাজ! ২০১০-এ আবহমান মুক্তির সময়ে সেই ঘটনাই ছবির আঙ্গিকে মেলে ধরেছিলেন আর এক মায়েস্ত্রো ঋতুপর্ণ ঘোষ।


```