
শেষ আপডেট: 28 December 2020 13:39
বন্ধুদের সঙ্গে নিয়েই অঙ্কুশ-ঐন্দ্রিলার এই সফর। দুজনেরই কাছের দুই বন্ধুও সফরসঙ্গী হয়েছেন এই ট্রিপে। কলকাতার বিমানবন্দরে চারমূর্তি একসঙ্গে- এমন একটি গ্রুফফি পোস্ট করেন অঙ্কুশ।
সেখান থেকে একের পর এক ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করছেন ঐন্দ্রিলা। এর মধ্যে একটি ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে যেখানে ঐন্দ্রিলাকে দেখা যাচ্ছে তুষারপাতের মাঝে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করতে।
নিজেদের সম্পর্ক নিয়ে কোনও দিনই লুকোচুরি খেলেননি এই জুটি। সবার সামনে বুক চিতিয়ে তাঁরা প্রেম করেন। সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি প্রেম জাহির করতে কোনওদিন পিছপা হন না অঙ্কুশ-ঐন্দ্রিলা। বরং এই ব্যাপারে টলিউডের অপর যে কোনও জুটিকে গুনে গুনে বেশ কয়েকটা গোল দেন এই লাভ বার্ডস। এই প্রেমিক যুগলের খুনসুটি আর ঝগড়ার ভিডিয়ো ঝড় তোলে ফেসবুক, ইনস্টাগ্রামে। দেখতে দেখতে এই জুটির প্রেমের বয়স প্রায় এক দশক পার করেছে। শীঘ্রই পরিণতি পেতে চলেছে এই প্রেম, তেমনই ইঙ্গিত ট্যুইটারের দেওয়ালে অনির্বাণকে বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে দিয়েছেন অঙ্কুশ।
চলতি বছরের মার্চে ঐন্দ্রিলার জন্মদিনের আগে একান্তে কিছু সময় কাটাতে ভালোবাসার শহর প্যারিস এবং চিরবসন্তের দেশ সুইজারল্যান্ডে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে করোনার জন্য সেই পরিকল্পনা ভেস্তে যায়। অবশেষে এতদিনে ছুটি কাটাতে বেরোলেন দুজনে। যদিও সঙ্গে বন্ধুবান্ধবও রয়েছেন।
নতুন বছরেই নাকি আরও একটা বিয়ের সানাই বাজতে চলেছে টলিগঞ্জে। অঙ্কুশ-ঐন্দ্রিলার সাত পাকে বাঁধা পড়বার খবর গত কয়েক সপ্তাহ ধরেই নতুন করে মাথা চাড়া দিয়েছে টলিউডে। নেটিজেনদের মধ্যে তাঁদের প্রিয় জুটিকে নিয়ে উত্তেজনার পারদ তাই তুঙ্গে। অনেকেই মনে করছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা বরফের মাঝে প্রি-হানিমুনে গেছেন, কাটাচ্ছেন গোল্ডেন টাইম!