Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মুক্তি পেল কল্যাণী প্রিয়দর্শনের Lokah Chapter 1: Chandra, প্রথম দিনেই বক্স অফিস ছুঁল ২.৬০ কোটি

প্রচার তেমন না হলেও ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে ইন্টারভাল ব্লক নিয়েই এখন আলোচনার ঝড় বয়ে চলেছে। 

মুক্তি পেল কল্যাণী প্রিয়দর্শনের Lokah Chapter 1: Chandra, প্রথম দিনেই বক্স অফিস ছুঁল ২.৬০ কোটি

মলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘লোকাহ’

পৃথা ঘোষ

শেষ আপডেট: 29 August 2025 17:48

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে মুক্তি পেল মলিউডের (Mollywood) বহু প্রতীক্ষিত ছবি ‘লোকাহ’ (Lokah Chapter 1: Chandra)। প্রথম ঝলক, টিজার আর ট্রেলারেই ছবিটি দর্শকদের মনে যে প্রত্যাশা তৈরি করেছিল, মুক্তির পর প্রাথমিক প্রতিক্রিয়াই বলছে, সেই পরীক্ষায় উতরে গেছে কল্যাণী প্রিয়দর্শন (Kalyani Priyadarshan) অভিনীত সিনেমাটি।

সবার আগে মিউজিকেই মাত হয়েছেন দর্শক। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ও গানের নেপথ্যে ছিলেন সুরকার জ্যাক্স বিজয় (Jakes Bejoy)। আগেও তিনি একাধিক হিট সিনেমার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন। ‘লোকাহ’-তেও তার বোনা সুরই সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন - “ভাল ইন্টারভাল ব্লক, শক্তিশালী চরিত্রায়ণ, দারুণ ভিজ্যুয়ালস। ছবির দ্বিতীয় অংশই মূল আকর্ষণ।”

আরেকজনের প্রতিক্রিয়া বলছে -“প্রথম অর্ধ আকর্ষণীয়, জ্যাক্স বিজয় আবারও বাজিমাত করেছেন। টেকনিক্যালি, ছবিটা দুর্দান্ত।”

প্রচার তেমন না হলেও ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে ইন্টারভাল ব্লক নিয়েই এখন আলোচনার ঝড় বয়ে চলেছে। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, “আমরা আপনার খেলা চিনতাম না, মিস্টার ডোমিনিক অরুণ। ভীষণ ইমপ্রেসিভ আপনি, আপনার অভিনয়।”

আবার আরেকজন সরাসরি লিখেছেন - “#Lokah Fire mode”।

অনেকেই মন্তব্য করছেন, “মিড-লেভেল বাজেটে এমন স্পেকট্যাকল সিনেমা মলিউড ছাড়া আর কেউ বানাতে পারে না।”

এছাড়া ‘কিলিয়ে কিলিয়ে’ গানটি যে সঠিক সময়ে ব্যবহার হয়েছে ছবিতে, তা নিয়ে দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া।

সব মিলিয়ে এখনও বিস্তারিত রায় না মিললেও শুরুটা বেশ জোরদার বলেই মন করছেন ছবির নির্মাতারা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ‘লোকাহ’ আয় করেছে ২.৬০ কোটি টাকা।

অতএব, দর্শক প্রতিক্রিয়া ও বক্স অফিস - দুই জায়গাতেই শক্তিশালী এক ‘ওপেনিং’ করেছে কল্যাণী প্রিয়দর্শন–নাসলিন অভিনীত এই সিনেমা। এখন সবার চোখ দ্বিতীয়ার্ধ ও সামনের দিনগুলিতে, যেখানে বোঝা যাবে ‘লোকাহ’ সত্যিই এ বছরের চমকপ্রদ হিট হয়ে উঠতে পারে কিনা।


```