Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

১২ ফেব্রুয়ারি লিসনিং পার্টি: ‘ফসিল্‌স সেভেন’-এর সুরে দেশে প্রথমবার গান শোনার এক নতুন অভিজ্ঞতা

এই শহর আগেও অনেক গান শুনেছে। কনসার্টে, হেডফোনে, ভিড়ঠাসা বাসে কিংবা গভীর রাতের নিস্তব্ধতায়। কিন্তু গান প্রকাশের ঠিক আগের এক সন্ধ্যায়, শুধুই শোনার জন্য মানুষ জড়ো হওয়ার অভিজ্ঞতা—এ দেশ আগে কখনও দেখেনি।

১২ ফেব্রুয়ারি লিসনিং পার্টি: ‘ফসিল্‌স সেভেন’-এর সুরে দেশে প্রথমবার গান শোনার এক নতুন অভিজ্ঞতা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 9 February 2026 14:19

দ্য ওয়াল ব্যুরো: এই শহর আগেও অনেক গান শুনেছে। কনসার্টে, হেডফোনে, ভিড়ঠাসা বাসে কিংবা গভীর রাতের নিস্তব্ধতায়। কিন্তু গান প্রকাশের ঠিক আগের এক সন্ধ্যায়, শুধুই শোনার জন্য মানুষ জড়ো হওয়ার অভিজ্ঞতা—এ দেশ আগে কখনও দেখেনি। সেই অনভ্যস্ত অথচ আকর্ষণীয় পথেই এবার হাঁটছে বাংলা রকের অন্যতম ব্যান্ড, ফসিল্‌স।

ভ্যালেন্টাইন্স ডে–র ঠিক আগে, সবক’টি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ফসিল্‌সের নবম অ্যালবাম, ‘ফসিল্‌স সেভেন’। প্রেমের দিনের আগে এই মুক্তি কাকতালীয় নয়—যেন অনুভূতির প্রস্তুতি, সম্পর্কের ভাষায় রক মিউজিকের অনুবাদ। তবে অ্যালবাম প্রকাশের আগেই ফসিল্‌স বেছে নিয়েছে এক অন্যরকম পথ। গান শোনার অভিজ্ঞতাকে আরও মন্ত্রমুগ্ধকর। সেখান থেকেই জন্ম নিচ্ছে এই অভিনব আয়োজন—লিসনিং পার্টি।

 

বিদেশের সংগীত জগতে এই ধরনের অনুষ্ঠান বহুদিনের পরিচিত হলেও, এ দেশে এমন আয়োজন এই প্রথম। এখানে মঞ্চ নেই, উন্মাদ ভিড় নেই, চিৎকার নেই। আছে শুধুই গান—তার শ্বাস, তার থেমে থাকা, তার কথার ওজন। অ্যালবাম রিলিজের ঠিক আগে, বেছে নেওয়া কিছু ফ্যান, কয়েকজন বিশিষ্ট অতিথি এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে আয়োজন করা হচ্ছে এই বিশেষ সন্ধ্যা। যেন গান প্রথমবার নিজের কথা বলবে, খুব কাছ থেকে, কানে-কানে। (Rupam Islam, bangla rock, Rockstar Rupam Islam, Rupam Islam Ekok )

ফসিল্‌সের সঙ্গে ‘প্রথম’-এর সম্পর্ক নতুন নয়। মাস ট্রিবিউট আয়োজন করেও তারা আগে ইতিহাস ছুঁয়েছিল। সেই ধারাবাহিকতারই আরেকটি ধাপ এই লিসনিং পার্টি—যেখানে গান শোনাটাই প্রধান অনুষ্ঠান, আর শোনা মানেই অংশ নেওয়া।

১২ ফেব্রুয়ারির সন্ধে নামবে সাতটার ঘড়িতে। সেই মুহূর্তে হয়তো শহর ব্যস্ত থাকবে নিজের গতিতে, কিন্তু এক ঠিকানায় সময় একটু ধীরে হাঁটবে। শব্দের আগে জন্ম নেবে অপেক্ষা, আর নোটের আগে তৈরি হবে অনুভবের জায়গা। গান যখন প্রকাশের আগেই হৃদয়ে ঢোকার অনুমতি পায়, তখন তা আর শুধু অ্যালবাম থাকে না—তা হয়ে ওঠে স্মৃতি। ‘ফসিল্‌স সেভেন’-এর এই প্রথম শোনা, এই মিলন—হয়তো সেখান থেকেই শুরু হবে এমন এক সম্পর্ক, যা শব্দ ছাড়িয়ে অনুভূতিতে থেকে যাবে অনেকদিন।


```