বিয়ের দিন নিয়েও সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট ছিল না। আজ, ঘরোয়া রিসেপশনেও চুপিসারেই সবটা আয়োজন করেছেন দুই অভিনেত্রী।

শেষ আপডেট: 15 December 2025 23:07
দ্য ওয়াল ব্যুরো: টেলিপাড়ার দুই মন বাঁধা পড়েছে আগেই, শনিবার বিয়ে সেরেছেন তাঁরা। সোমে বসল ঘরোয়া রিসেপশনের আসর। সবটাই ভীষণ চুপিচুপি। কারণ সমাজ এখনও দুই নারীর মন দেওয়া নেওয়া নিয়ে ততটা খোলামেলা নয়। দক্ষিণ কলকাতার ফ্ল্যাটেই একদম কাছের কিছু মানুষদের নিয়ে আনন্দে মেতেছেন নবদম্পতি।
নেতাজিনগরে আজ সেই রিসেপশন। বিয়ের দিন নিয়েও সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট ছিল না। আজও চুপিসারেই সবটা আয়োজন করেছেন দুই অভিনেত্রী।
প্রসঙ্গত, নবদম্পতি ধারাবাহিকের খুব চেনা মুখ। একজন এই মুহূর্তে এক জনপ্রিয় অথচ বিতর্কিত ধারাবাহিকের অন্যতম মূল পার্শ্বচরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে আর একজন পেশাগত দিক দিয়ে মডেল। অভিনয়ও করেছেন কিছু। তবে ছাপ ফেলার মতো নয়। এর আগে স্টার জলসা, সান বাংলার বেশ কিছু প্রজেক্টে দেখা গিয়েছে তাঁকে। দেখা গিয়েছে, জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের কভার ছবিতে।